অর্জুন নিজেই নিজের মাথা ফাটিয়েছে! পার্টি অফিস ফেরত পেতে জ্যোতিপ্রিয়র হুঁশিয়ারি
অর্জুন সিং নিজেই নিজের মাথা ফাটিয়েছে। ওর ধারে কাছে ছিল না পুলিশের কোনও বড় কর্তা। এদিন জগদ্দলে অর্জুন সিং-এর মাথা ফাটা প্রসঙ্গে এমনটাই দাবিকরলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
অর্জুন সিং নিজেই নিজের মাথা ফাটিয়েছে। ওর ধারে কাছে ছিল না পুলিশের কোনও বড় কর্তা। এদিন জগদ্দলে অর্জুন সিং-এর মাথা ফাটা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। দখল হয়ে থাকা পার্টি অফিস ফিরিয়ে না দিলে তা জোর করে দখল করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন জ্যোতিপ্রিয়।

অর্জুনকে হুঁশিয়ারি
এদিন অর্জুন সিংকে হুঁশিয়ারি দেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ব্যারাকপুরে জেলার পরের দিন থেকে একের পর এক পার্টি অফিস দখল করেছিল বিজেপি। সেই অফিস ফিরিয়ে দিতে হবে। না হলে তা দখল করা হবে।

'নিজের মাথা নিজেই ফাটিয়েছে'
এদিন অগ্নিগর্ভ জগদ্দলে গাড়িতে ভাঙচুর এবং মাথা ফেটে যাওয়ার পর অর্জুন সিং সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, পুলিশের লাঠির আঘাতে তার মাথা ফেটেছে। এপ্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ও নিজের মাথা নিজেই ফাটিয়েছে। জ্যোতিপ্রিয় বলেন, তাদের পার্টি অফিসে তারা গিয়েছিলেন। অর্জুন সিং সেখানে ক্রিমিনালদের নিয়ে যায়। এরপরেই গণ্ডগোল
শুরু হয়। অর্জুন সিং-এর মাথা যখন ফাটে তখন, কাছাকাছি আইসি থাকলেও কমিশনার ছিলেন না বলে দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক।

পুলিশ কমিশনারের প্রশংসা
ব্যারাকপুরের বর্তমান পুলিশ কমিশনার মনোজ বর্মার কাজের প্রশংসা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত দুমাসে ব্যারাকপুরকে অনেকটাই শান্ত করেছেন তিনি। বলেছেন জ্যোতিপ্রিয়।












Click it and Unblock the Notifications