একুশে মমতার হ্যাটট্রিক! তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে কোন দলের কত আসন

একুশে মমতার হ্যাটট্রিক! তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে কার কত আসন

২০২১-এর ভোট শিয়রে কড়া নাড়ছে। আর মাত্র তিন মাস। তারপরই ভোটের দামামা বেজে যাবে। তার আগে জোর তরজা চলছে, কে জিতবে এবার? তৃণমূল কি পারবে এবার জিততে? তিনবার জিতে হ্যাটট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি এবার ফের পরিবর্তন? বাংলায় প্রতিষ্ঠিত হবে বিজেপি শাসন?

বাংলায় আটকাবে না মমতার হ্যাটট্রিকের জয়রথ

বাংলায় আটকাবে না মমতার হ্যাটট্রিকের জয়রথ

প্রত্যাবর্তন না পরিবর্তন এই বিতর্কের মধ্যেই বিজেপির পর তৃণূমূলেরও অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে এল। তৃণমূল কংগ্রেস নিযুক্ত দেশের সমীক্ষক সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী বিজেপির স্বপ্নকে ধুলোয় মিশিয়ে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা নিয়ে ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। শুভেন্দুদের দলত্যাগেও আটকাবে না মমতার জয়রথ।

কোন দল কটি আসন পাবে ২০২১-এর ভোটে

কোন দল কটি আসন পাবে ২০২১-এর ভোটে

তৃণমূলের এই অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ১৯০টি আসনে জয়ী হবে তৃণমূল। এবার ৫১.২ শতাংশ ভোট পেয়ে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে বলে সমীক্ষায় প্রকাশ। এই রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে ৯৮টি আসন আর কংগ্রেস পেতে পারে বাকি ৬টি আসন। সিপিএম তথা বামেদের ভাগ্যে শিকে ছিঁড়বে না তারা একটি আসনও পাবে না এবার।

প্রশান্ত কিশোরের দাবির সঙ্গে হুবহু মিল সমীক্ষার

প্রশান্ত কিশোরের দাবির সঙ্গে হুবহু মিল সমীক্ষার

প্রশান্ত কিশোর সপ্তাহ খানেক আগে দাবি করেছিলেন, এবারও ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা দু-অঙ্ক পার হবে না। অর্থাৎ ৯৯-এর মধ্যেই আটকে থাকবে বিজেপি। তারা ১০০-র আঁকড়া ছুঁতে পারবে না। প্রশান্ত কিশোরের সেই দাবির সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা হুবহু মিলে গিয়েছে।

২০২১-এ আসন সংখ্যা কমে যাবে তৃণমূলের : সমীক্ষা

২০২১-এ আসন সংখ্যা কমে যাবে তৃণমূলের : সমীক্ষা

তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী গতবারের তুলনায় ২০২১-এ ২১টি আসন কম পেতে চলেছে। ২০১৬ সালের বিধানসভা তৃণমীল কংগ্রেস পেয়েছিল ২১১টি আসন। এবার নিজেদেরই অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট বলছে ২০২১-এ আসন সংখ্যা কমে যাবে তাদের। আর বিজেপির আসন সংখ্যা ৩ থেকে বেড়ে ৯৮-এ পৌঁছে যাবে।

২০১৯ লোকসভার থেকে ভালো ফল তৃণমূলের : সমীক্ষা

২০১৯ লোকসভার থেকে ভালো ফল তৃণমূলের : সমীক্ষা

২০১৯ লোকসভার ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস ১৬৪টি বিধানসভা আসনে এগিয়েছিল। বিজেপি এগিয়ে ছিল ১২১টি আসনে। কংগ্রেস ৯টি আসনে এগিয়ে ছিল। সেই অনুযায়ী তৃণমূল ভালো ফল করবে ২০২১-এ। তারা প্রায় ৩০টি আসন বাড়িয়ে নিতে সক্ষম হবে ২০২১-এ। আর বিজেপির আসনসংখ্যা কমবে ২৩টি। কংগ্রেসের কমবে তিনটি।

বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে আসনসংখ্যা

বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে আসনসংখ্যা

বিজেপি সম্প্রতি তাঁদের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে বিজেপি পেতে পারে ১৩০ থেকে ১৫২টি আসন। অর্থাৎ বাংলায় এবার পরিবর্তনের সমূহ সম্ভাবনা রয়েছে। খুব খারাপ হলে ১৩০টি আসন পাবে বিজেপি। সেক্ষেত্রে তৃণমূলের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। যদিও বিজেপির টার্গেট ২০০ আসন।

১৯-শে যেমন মোদী-ম্যাজিক, একুশে মমতা-ক্যারিশ্মা

১৯-শে যেমন মোদী-ম্যাজিক, একুশে মমতা-ক্যারিশ্মা

এদিকে তৃণমূলের সমীক্ষায় যুক্তি দেওয়া হয়েছে, কী করে ১০ বছর সরকারে থাকার পর কোনও জাদুবলে তৃণমূল তিনবার টানা জয় ছিনিয়ে আনবে। অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর সত্ত্বেও কী করে তৃণমূল সাফল্য পাবে। তারপর দলে ভাঙনের খাঁড়া রয়েছে। ইতিমধ্যে শুভেন্দুর মতো জনপ্রিয় নেতা বেরিয়ে গিয়েছে। ১৯-শে যেমন মোদী-ম্যাজিকে ভর করে বিজেপি জিতেছিল, একুশে মমতা-ক্যারিশ্মাই আনবে জয় মনে করছে সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+