অধীর-গড়ে তৃণমূলের কোন্দল তুঙ্গে, জেলা সভাপতি বদলের হুমায়ুন-বার্তার পাল্টা জবাব

অধীর-গড়ে একুশের নির্বাচনে ঘাসফুল ফুটলেও গোষ্ঠীকোন্দলের তিক্ততা থেকে বের হতে পারল না তৃণমূল কংগ্রেস। দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্য চলে এল। তৃণমূলের টিকিটে ভরতপুর থেকে জয়ী বিধায়ক হুমায়ুন কবীর দলের সাংসগঠনিক রদবদল নিয়ে বিতর

অধীর-গড়ে একুশের নির্বাচনে ঘাসফুল ফুটলেও গোষ্ঠীকোন্দলের তিক্ততা থেকে বের হতে পারল না তৃণমূল কংগ্রেস। দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্য চলে এল। তৃণমূলের টিকিটে ভরতপুর থেকে জয়ী বিধায়ক হুমায়ুন কবীর দলের সাংসগঠনিক রদবদল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। তার পাল্টা জবাব দিলেন জেলা সভাপতি আবু তাহেরও।

দলীয় সংগঠনে বড়সড় রদবদল নিয়ে বিতর্ক

দলীয় সংগঠনে বড়সড় রদবদল নিয়ে বিতর্ক

সালোরে এক অনুষ্ঠানে গিয়ে হুমায়ুন কবীর বলেন, এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ জেলায় দলীয় সংগঠনেও বড়সড় রদবদল হবে। বিতর্ক ঠিক সেখানে নয়। এরপরেই অংশেই তিনি বিপদ ডেকে আনলেন। হুমায়ুন বলেন, তৃণমূলে বদল হবে জেলা সভাপতিও। এরপরই কড়া প্রতিক্রিয়া দেন বর্তমান জেলা সভাপতি আবু তাহের।

হুমায়ুনের দিকে তির্যক মন্তব্য ছুড়লেন আবু

হুমায়ুনের দিকে তির্যক মন্তব্য ছুড়লেন আবু

আবু তাহের হুমায়ুনের দিকে তির্যক মন্তব্য ছুড়ে দেন। বলেন, হুমায়ুনই তো পরিবর্তনের মালিক, তাই তিনি একথা বলেছেন। হুমায়ুনের কাছে নিশ্চয় খবর রয়েছে। তাই তিনি একথা বলেছেন। আমি আর এ ব্যাপারে কী বলব বলুন। তারপর বলেন, হুমায়ুন একজন বিতর্কিত ব্যক্তিত্ব। সবসময়ই তিনি এ ধরনের কথাবার্তা বলেন।

সাংগঠনিক কাজ নিজে হাতে করবেন বিধায়ক

সাংগঠনিক কাজ নিজে হাতে করবেন বিধায়ক

হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের শেষ এখানেই নয়। তিনি আরও বলেন, তাঁর বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক কাজ তিনি নিজে হাতে করবেন। ব্লক কমিটির অনুমোদন তিনি মানবেন না। আর হুমায়ুনের এই কথারও জবাব দেন জেলা সভাপতি। বলেন, কোনও শৃঙ্খলাবদ্ধ দলে এস কোনও নেতার একথা বলা সাজে না।

সাংগঠনিক পরিকাঠামোমতোই দল চলবে

সাংগঠনিক পরিকাঠামোমতোই দল চলবে

আবু তাহের বলেন, হুমায়ুন কবীর আগে এই দলে ছিলেন না। তিনি বিজেপি থেকে এখানে এসেছেন। তার আগে তিনি তৃণমূল, কংগ্রেস, বিজেপি- সব দল করেছেন। শেষে আবার তৃণমূলে ফিরে যদি ভাবেন সব পরিবর্তন করে দেবেন, তবে তা ঠিক নয়। আমাদের দলের একটা সাংগঠনিক পরিকাঠামো রয়েছে। সেইমতোই দল চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+