বিজেপির মোকাবিলায় তৃণমূল কাউন্সিলরদের ভোকাল টনিক প্রশান্ত কিশোরের, দিলেন একের পর নির্দেশিকাও

তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে ভোকাল টনিক নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের।

তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে ভোকাল টনিক নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের। একইসঙ্গে তিনি কাউন্সিলরদের উদ্দেশে একের পর এক নির্দেশিকাও জারি করেছেন। তৃণমূল সূত্রে খবর এমনটাই। সবাইকে একসঙ্গে কাজ করার বার্তাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশান্ত কিশোরের নির্দেশিকা

প্রশান্ত কিশোরের নির্দেশিকা

নিজের স্বার্থে দলের কোনও ক্ষতি করবেন না। পঞ্চায়েত ভোটের মতো ঘটনা যেন না ঘটে। ভোট লুট করা যাবে না। মানুষের ভোটে জিতে আসতে হবে। সূত্রের খবর অনুযায়ী, কলকাতার কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রশান্ত কিশোর বলেছেন, ধরে নিন ফেব্রুয়ারিতে পুরভোট। আর সামনের বছর এপ্রিলে বিধানসভায় ভোট। সেই হিসেবে জনসংযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে বার্তা

বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে বার্তা

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে প্রশান্ত কিশোর তৃণমূল কাউন্সিলরদের বলেন, অতিরিক্ত সোনার গয়না, দামি গাড়ি নিয়ে চলাচল করা যাবে না। নিজের ইমেজ সম্পর্কে কাউন্সিলরদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

অভিষেকের হুঁশিয়ারি

অভিষেকের হুঁশিয়ারি

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক এলাকায় দলের লোক রয়েছে। কাউন্সিলরদের পারফরমেন্সের ওপর নজর রাখা হচ্ছে। তাঁর হুঁশিয়ারি পারফরমেন্স ঠিক না হলে প্রার্থী করা হবে না।

প্রশান্ত কিশোরের অফিসে তৃণমূল কাউন্সিলরদের বৈঠক

প্রশান্ত কিশোরের অফিসে তৃণমূল কাউন্সিলরদের বৈঠক

শুক্রবার ক্যামাক স্ট্রিটে প্রশান্ত কিশোরের অফিসে ডাকা হয়েছিল কলকাতা পুরসভা এলাকার তৃণমূল কাউন্সিলরদের। মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্কি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও এই বৈঠকে হাজির ছিলেন।

দিদিকে বলোর রিভিউ মিটিং

দিদিকে বলোর রিভিউ মিটিং

শুক্রবারের বৈঠক ছিল দিদিকে বলোর রিভিউ মিটিং। কিন্তু সেখানে পুরভোট নিয়ে আলোচনা হয় বলেই সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+