তৃণমূলের ৮ সভাপতি ১৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে, একুশের আগে গেরুয়া-জোয়ার

তৃণমূলের ৮ সভাপতি ১৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে, একুশের আগে গেরুয়া-জোয়ার

করোনার হানায় বাংলা এখনও বিপদমুক্ত নয়। তা সত্ত্বেও এখন থেকেই বাংলায় তৈরি হয়েছে ২০২১ বিধানসভা নির্বাচনের উত্তেজনা। প্রতিদিনই দলবদলের কেলা চলছে। একদল ভাঙছে, গডছে আর এক দল। তেমনই এবার তৃণমূল আর সিপিএমকে ভেঙে শক্তিশালী হওয়ার চেষ্টা চালাল বিজেপি। বিজেপিতে যোগ দিল ৫০০ পরিবার।

তৃণমূলে ভাঙন এসসি-এসটি-ওবিসি সেলে

তৃণমূলে ভাঙন এসসি-এসটি-ওবিসি সেলে

এই ভাঙনের খেলায় তৃণমূলের এসসি, এসটি, ওবিসি সেল ও শ্রমিক সংগঠনে থাবা বসাল বিজেপি। তারা তৃণমূলে ব্লক সংগঠনকে খান খান করে দিল হুগলির আরামবাগে। আরামবাগের হরিপাল ব্লকের এসসি, এসটি, ওবিসি সেলের সভাপতি চন্দ্রনাথ দাস ও শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি রমেশ মান্না যোগ দেন বিজেপিতে।

১৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ বুথ সভাপতিদের

১৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ বুথ সভাপতিদের

এছাড়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা-নেত্রীদের তালিকায় রয়েছেন, দুইবারের প্রদান জয়শ্রী মণ্ডল, ৬ জন বুথ সভাপতি। তাঁরা ১৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ দেন। আরামবাগ লোকসভার হরিপাল বিধানসভা এলাকা থেকে ৫০০টি পরিবার তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেয়।

২০২১ বিধানসভা ভোটের আগে শক্তিবৃদ্ধি বিজেপির

২০২১ বিধানসভা ভোটের আগে শক্তিবৃদ্ধি বিজেপির

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মবার্ষিকীর মাঝেই আরামবাগে এই যোগদান হয়। আরামবাগে বিজেপির শক্তিবৃদ্ধি হয় এই যোগদানের ফলে। উল্লেখ্য, আরামবাগে এবার খুব স্বল্প ব্যবধানে বিজেপি পরাজিত হয়েছিল তৃমমূলের কাছে। এখন ২০২১ বিধানসভা ভোটের আগে শক্তিবৃদ্ধি করল বিজেপি।

ভার্চুয়াল সমাবেশের সময়ই বিজেপিতে যোগদান

ভার্চুয়াল সমাবেশের সময়ই বিজেপিতে যোগদান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি এখন থেকেই প্রচারাভিযান শুরু করেছে। করোনার আবহে ভার্চুয়াল সভা করছেন অমিত শাহ, জেপি নাড্ডা, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপনে ভার্চুয়াল সমাবেশের সময়ই এই যোগদান হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+