বিজেপির দুই বিধায়ক ছাড়াও কতিপয় নেত্রীও ছিলেন বৈঠকে! জল্পনা বাড়ালেন তৃণমূল নেতা

পঞ্চায়েত ভোট আসতেই শুরু হয়ে গিয়েছে দলবদলের জল্পনা। একদল অপর দল ভেঙে নিজের শক্তি বাড়ানোর খেলা শুরুর মুখেই এবার জোর বিতর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে বিজেপির একাধিক বিধায়ক ও নেত্রীর আসা ও বৈঠক করা নিয়ে।

পঞ্চায়েত ভোট আসতেই শুরু হয়ে গিয়েছে দলবদলের জল্পনা। একদল অপর দল ভেঙে নিজের শক্তি বাড়ানোর খেলা শুরুর মুখেই এবার জোর বিতর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে বিজেপির একাধিক বিধায়ক ও নেত্রীর আসা ও বৈঠক করা নিয়ে।

প্রশ্ন তো আছেন বিজেপির কোন কোন বিধায়ক এসেছিল। মূলত জল্পনা রটেছিল দু-জন বিধায়ক আসেন অভিষেকের দফতরে। তারপর এক বিধায়কের ভাইরাল ছবি প্রকাশ নিয়ে বিতর্কের শেষ নেই। তারই মধ্যযে তৃণমূলের কো অর্ডিনের অজিত মাইতি আবার তাৎপর্যপূ্র্ণ দাবি করে বসলেন।

বিজেপি দুই বিধায়ক ছাড়াও কতিপয় নেত্রীও ছিলেন বৈঠকে! জল্পনা

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি দাবি করেন, আমি আর কী বলব ছবিই কথা বলবে। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কে গিয়েছিলেন তার একটা ছবি প্রকাশ পেয়েছে, বাকি ছবি এখনও প্রকাশ পায়নি। সেই ছবিতে আরও অনেক চমক দেখতে পাবেন।

অজিত মাইতি ওই ছবি প্রকাশ হওয়ার আগে বলেছিলেন অভিষেকের সঙ্গে যাঁরা বৈঠক করেন তাঁদের মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুরের এক বিজেপি বিধায়ক। তবে কে ছিলেন, তাঁর নাম সেদিনও বলেননি, এদিনও বলেননি। অজিত মাইতি বলেন, সেদিন অভিষেকের দফতরে বৈঠকে বিজেপি দুই বিধায়ক ছাড়াও ছিলেন কতিপট নেত্রীও।

তাৎপর্যপূর্ণ বিবৃতিতে অজিতবাবু এদিন বলেন, বিজেপি তাঁদের দলকে ধরে রাখতে পারবে না। বিজেপিতে ভাঙন আসন্ন। ছবি ক্রমেই প্রকাশ্যে আসবে। সবে তো একটি ছবি সামনে এসেছে। আরও চমক অপেক্ষা করছে। অতএব তৃণমূল যে জল্পনার পাশাপাশি এই গুঞ্জনকে আরও প্রলম্বিত করবে, তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি যে খবর নিয়ে জল্পনা ও একইসঙ্গে বিতর্ক দানা বেঁধেছে, তা হল- ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন দুই বিজেপি বিধায়ক। খবরে প্রকাশ, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে গিয়েছিলেন হিরণ। আবার তিনি হিরণকে বিমানবন্দরে পৌঁছে দেন বলেও সূত্রের খবর।

হিরণ চট্টোপাধ্যায় ছবি সামনে আসার পর থেকে তাঁকে নিয়ে সবথেকে বেশি জল্পনা ও গুঞ্জন চলছে। জল্পনা শুরু হয়েছে, বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে ফিরছেন হিরণ? এই জল্পনার পরাদ যখন চড়তে শুরু করেছে, তখন হিরণ চট্টোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে এক ইঙ্গিতপূর্ণ ভিডিও।

১০ জানুয়ারি বিজেপির দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে বৈঠক করেন বলে গুঞ্জন ছড়ায়। তারপর বিজেপির খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির একটি ছবি সামনে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+