তৃণমূল কংগ্রেস প্রতীকই সব! প্রচার সভায় মহিলাদের দলকে ধমক অনুব্রত-র
তৃণমূলে প্রতীকই সব! প্রচার সভায় মহিলাদের দলকে ধমক অনুব্রত-র
এনআরসি, সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ সভা। নিজের গড়ে সেই প্রতিবাদ সভা থেকেই অনুব্রত মণ্ডলের মুখে পুরভোটের কথা। সেখানে বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতিকে বলতে শোনা যায়, তৃণমূলের প্রতীক দেখে ভোট দিল প্রার্থী দেখে নয়।

সিএএ, এনআরসি নিয়ে তীব্র বিরোধিতা
সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে সিএএ, এনআরসি বিরোধী সভায় সুর চড়িয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। সেখানে ফের একবার তিনি দলিল না দেখানোর কথা বলেন। পাশাপাশি যাঁরা দলিল চাইবান, তাঁদের মাথা থেকে পা পর্যন্ত যা করার করবেন বলেও জানিয়ে দেন তৃণমূল কর্মীদের। একইসঙ্গে তিনি আইন নিজের হাতে তুলে না নিতেও আহ্বান জানিয়েছেন।

করোনা ভাইরাস থেকে বিপজ্জনক মোদী ভাইরাস
করোনা ভাইরাস নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন, করোনা ভাইরাসের থেকে ভারতবর্ষের ভাইরাস আরও বেশি বিপজ্জনক। তিনি বলেন মোদী ভাইরাসের কারণে দেশের অর্থনমীতি বিপর্যস্ত।

প্রার্থী নয়, প্রতীক দেখে ভোট
সিউড়ির সভা থেকে অনুব্রত মণ্ডল দলীয় কর্মী-সমর্থকদের কাছে বলেন আসন্ন নির্বাচনে প্রার্থী নয়, তৃণমূলের প্রতীক দেখে ভোট দিন। পাশাপাশি এদিন তিনি বাম ও কংগ্রেস জোটকেও নিশানা করেন।

প্রার্থী নিয়ে ভিন্ন মত অনুব্রতের
দিন কয়েক আগেই কেতুগ্রামের সভায় অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন বর্তমান বিধায়ক শেখ শাহনাওয়াজকেই ২০২১-এর নির্বাচনরে জন্য টিকিট দেওয়া হবে। কিন্তু সিউড়ির সভায় একদল মহিলা অনুব্রত মণ্ডলের কাছে আবেদন করেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খিতেন দাসকে পুনরায় পুর নির্বাচনে প্রার্থী করতে হবে। এই আবেদনে অনুব্রত মণ্ডল ক্ষুব্ধ হন। তিনি ওই মহিলাদলকে বলেন কেউ তাদের শিখিয়ে পাঠিয়েছে। এই এই আবেদন শুনবেন না বলেও জানিয়েদেন।












Click it and Unblock the Notifications