ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী! অমিত শাহকে পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শহিদ মিনারের সভা নিয়ে অমিত শাহকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে অভিষেক প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নাকের ডগা থেকে কীভাবে ৫০ জন সাধারণ মানুষের প্রাণ গেল।

শহিদ মিনারের সভা নিয়ে অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে অভিষেক প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নাকের ডগা থেকে কীভাবে ৫০ জন সাধারণ মানুষের প্রাণ গেল। প্রসঙ্গত এদিন সভা করতে শহিদ মিনারে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন।

ভূমিপুত্রই পরবর্তী মুখ্যমন্ত্রী বলেছিলেন অমিত শাহ

ভূমিপুত্রই পরবর্তী মুখ্যমন্ত্রী বলেছিলেন অমিত শাহ

শহিদ মিনারের সভা থেকে অমিত শাহ বলেছিলেন, রাজ্যের পরবর্তী সরকার গড়বে বিজেপি। আর কোনও শাহজাদা নয়, এখানকার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবে। এছাড়াও অমিত শাহ অভিযোগ করেছিলেন বাংলা ক্রমশ পিছিয়ে পড়ছে। বাংলার মাথার ওপর থাকা ঋণ নিয়ে সমালোচনা করেছিলেন অমিত শাহ।

অমিত শাহের সমালোচনা করে টুইট অভিষেকের

অমিত শাহের সমালোচনা করে টুইট অভিষেকের

এরপরেই টুইট করেন অভিষেক। সেখানে তিনি বলেন, বাংলায় প্রচার না চালিয়ে ওনার উচিত ছিল দিল্লিতে কেন ৫০ টা নিষ্পাপ প্রাণ চলে গেল, তার ব্যাখ্যা দেওয়া। বিষয়টি নিয়ে অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ভাল আছে বাংলা

ভাল আছে বাংলা

বিজেপিব ও অমিত শাহকে কটাক্ষ করে অভিষেক বলেছেন, বিজেপির ধর্মান্ধতা ও হিংসা ছাড়াই ভাল রয়েছে বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+