রাজ্যের সংখ্যালঘু মন্ত্রীর গড়ে বড় ভাঙন! পঞ্চায়েত গেল বিজেপির দখলে

এবার মুর্শিদাবাদের পঞ্চায়েত দখল বিজেপির। দলবদলের জেরে রঘুনাথগঞ্জের একনম্বর ব্লকের জামুয়ার পঞ্চায়েত বিজেপির দখলে আসে।

এবার মুর্শিদাবাদের পঞ্চায়েত দখল বিজেপির। দলবদলের জেরে রঘুনাথগঞ্জের একনম্বর ব্লকের জামুয়ার পঞ্চায়েত বিজেপির দখলে আসে। সূত্রের খবর অনুযায়ী, ১৬ সদস্যের
পঞ্চায়েতের ৯জন বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগীদের অভিযোগ দলে মর্যাদা পাচ্ছিলেন তাঁরা। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাকির হুসেনের এলাকায় পড়ে জামুয়ার পঞ্চায়েত।

রাজ্যের সংখ্যালঘু মন্ত্রীর গড়ে বড় ভাঙন! পঞ্চায়েত গেল বিজেপির দখলে

লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে বিজেপি একটিও আসন পায়নি। যদিও তাদের ফল তুলনামূলকভাবে ভাল হয়েছিল। এবার সেই জেলায় তৃণমূল পর্যায়ে হাত বাড়াল বিজেপি। শনিবার জেলার রঘুনাথগঞ্জের ১ নম্বর ব্লকের জামুয়ার পঞ্চায়েতের দখল নিল বিজেপি। ১৬ সদস্যের পঞ্চায়েতের ৯জন বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগীদের তালিকায় রয়েছেন প্রধান, উপপ্রধান-সহ নয়জন। জেলা বিজেপি কার্যালয়ে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।

বিজেপি জেলা নেতৃত্ব সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের অনুমোদনক্রমেই এই দলবদল সম্পন্ন হয়েছে। জেলার বিজেপি নেতা হুমায়ূন কবীর জানিয়েছেন, রাজ্যসভাপতি দিলীপ ঘোষ
এই দলবদলের অনুমতি দিয়েছেন। আগামী দিনে এইধরনের আরও অনেক ভাঙন দেখা যাবে বলে জানিয়েছেন হুমায়ূন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+