এবার বিমানকর্মীর সঙ্গে দুর্ব্যবহার দোলা সেনের, ২৫ মিনিট দেরিতে ছাড়ল বিমান
শিবসেনা সাংসদের পর বিমানসংস্থার কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূল সাংসদ দোলা সেনের বিরুদ্ধে। তৃণমূলের এই সাংসদের জন্যই এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়তে ২৫ মিনিট দেরি হয় বলে অভিযোগ।
কলকাতা, ৭ এপ্রিল : শিবসেনা সাংসদের পর বিমানসংস্থার কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূল সাংসদ দোলা সেনের বিরুদ্ধে। তৃণমূলের এই সাংসদের জন্যই এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়তে ২৫ মিনিট দেরি হয় বলে অভিযোগ। উড়ানে কেন দেরী তা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। শিবসেনা সাংসদের পর তৃণমূল সাংসদের 'হাঙ্গামা'র ঘটনায় ফের বিতর্ক।
শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় এক এয়ার ইন্ডিয়ার কর্মীকে জুতোপেটা করেন তিনি। একাধিকবার ওই কর্মীকে জুতো দিয়ে মেরেছিলেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমান সংস্থা রবীন্দ্র গায়কোয়াড়ের বিমান যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে। ফেডারেশন অফ এয়ারলাইন্স শিবসেনা সাংসদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছিল, তৃণমূল সাংসদের বিরুদ্ধেও কি একই প্রকার কড়া হবে বিমান সংস্থা। যদিও বিমান সংস্থার তরফ থেকে আজই গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এদিন কলকাতা-দিল্লি বিমানে এই বিপত্তি ঘটে। কিন্তু তৃণমূল সাংসদ দোলা সেন কেন হাঙ্গামা বাঁধিয়েছিলেন বিমানে? বিমান সংস্থার তরফে জানা গিয়েছে, ইকোনমি ক্লাসের টিকিট ছিল সাংসদের। দোলার মা হুইলচেয়ারে চলাফেরা করায় বিপত্তি বাধে। তাঁর সিট ছিল এমার্জেন্সি গেটের সামনে। সেখানে হুইলচেয়ারে চলাফেরায় সমস্যা দেখা দেয়। তাঁকে বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছিল বিমান কর্তৃপক্ষ।
বিমান সংস্থার প্রস্তাব মানেননি দোলা। তাঁর মা এমন জায়গায় আসন পেতে পারেন না বলে আপত্তি তোলেন সাংসদ। এরপরই তিনি হাঙ্গামা বাধিয়ে দেন। যার জেরে বিমান ছাড়তে দেরি হয় বলে জানানো হয়েছে। বিমান কর্তৃপক্ষের পাল্টা দাবি, টিকিট কেনার সময় এমন কেউ আছেন বলে জানাননি দোলা সেন। তৃণমূল সাংসদ এমন দাবি করেন, তেমন কোনও সংস্থান বিমানে নেই বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications