ভোটের বাদ্যি বাজতেই প্রচারের তোড়জোড়, তৃণমূলের ২০ জনের তারকা প্রচারক কারা
একুশের মহাসংগ্রামের চার মাসের মধ্যেই ফরে ভোটের বাদ্যি বেজেছে বাংলায়। ৩০ সেপ্টেম্বর বিধানসভার তিন কেন্দ্রে ভোট। কালবিলম্ব না করে তৃণমূল প্রচারে নেমে পড়েছে।
একুশের মহাসংগ্রামের চার মাসের মধ্যেই ফরে ভোটের বাদ্যি বেজেছে বাংলায়। ৩০ সেপ্টেম্বর বিধানসভার তিন কেন্দ্রে ভোট। কালবিলম্ব না করে তৃণমূল প্রচারে নেমে পড়েছে। রীতিমতো তারকা প্রচারকদের তালিকা তৈরি করে তৃণমূল কংগ্রেস তিন কেন্দ্রের প্রচারে নামছে। তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় স্থান পেয়েছেন ২০ জন।

তিন কেন্দ্রে ভোট। মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সাধারণ নির্বাচন। কেননা এই দুই কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছিল করোনায় প্রার্থীর মৃত্যুর কারণে। সেই দুই কেন্দ্রের সঙ্গে ভবানীপুরে উপনির্বাচনও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে আবার তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার তৃণমূল যে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে, তাতে যেমন রয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আছেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব বা দীপক অধিকারী, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ প্রমুখ।
তৃণমূল পরিকল্পনা করেছে টলি তারকাদের নিয়ে ভবানীপুরে ঝড় তুলতে। সেইসঙ্গে নির্বাচন রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। এবার করোমা আবহে ভোট হচ্ছে। সেই কারণে বাড়তি কিছু বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। তারকা প্রচারকের সংখ্যা হ্রাস করা হয়েছে। সোমবার তিন কেন্দ্রের ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি জারির পর তৃণমূলের তরফে ২০ জন তারকা প্রচারকদের তালিকা জমা দেওয়া হয়।
এই প্রচারকের তালিকায় মমতা, অভিষেক, সায়নী, দেব, মিমি-রা তো আছেনই। রয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, চারমন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়। আর আছেন সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, দলের মুখপাত্র কুণাল ঘোষ। থাকছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সাংসদ শতাব্দী রায়, মালা রায়।
তৃণমূল প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছে না। বিজেপি, সিপিএম বা কংগ্রেস যখন প্রার্থী ঘোষণা করতেই কালক্ষেপ করে চলেছে, তখন তৃণমূল প্রচারে ঝাঁপিয়ে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই তাঁর নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরে কর্মিসভা করবেন। কর্মিসভায় তিনি বার্তা দেবেন। এদিন তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় তৎপর্যপূর্ণভাবে নাম নেই অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের। দলের সমস্ত তারকাদের যখন তৃণমূল নামানোর সিদ্ধান্ত নিয়েছে, তখন নুসরতের না থাকা একটা প্রশ্ন রেখেই দেয়।












Click it and Unblock the Notifications