হাওড়া জেলা তৃণমূলের সাংগঠনিক পদ থেকে সরলেন দুই ‘রায়’, নতুন যাঁরা এলেন দায়িত্বে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলে চালু হল এক ব্যক্তি এক পদ নীতি। এই নীতির প্রয়োগে হাওড়া তৃণমূলে ব্যাপক রদবদল হল। আমূল সাংগঠনিক সংস্কারের পথে হেঁটে হাওড়া জেলা সংগঠনের পদ থেকে সরানো হল দু-জন মন্ত্রীকেই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলে চালু হল এক ব্যক্তি এক পদ নীতি। এই নীতির প্রয়োগে হাওড়া তৃণমূলে ব্যাপক রদবদল হল। আমূল সাংগঠনিক সংস্কারের পথে হেঁটে হাওড়া জেলা সংগঠনের পদ থেকে সরানো হল দু-জন মন্ত্রীকেই। এমনকী হাওড়া জেলা সভাপতিকেও পরিবর্তন করা হল এদিন।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এক ব্যক্তি এক পদ ব্যবস্থা চালু করার পর হাওড়া জেলা সংগঠনে ব্যাপক রদবদল হয় এদিন। স্বাভাবিক নিয়মে হাওড়া জেলা তৃণমূলের সংগঠন থেকে সরে যেতে হয় দুই মন্ত্রী তছথা দুই রায়-সাহেব অরূপ রায় ও পুলক রায়কে। অরূপ রায় ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূলের চেয়ারম্যান। আর পুলক রায় ছিলেন গ্রামীণ হাওড়ার সভাপতি। তাঁদের দুজনকে সরিয়ে নতুন চেয়ারম্যান ও সভাপতি নিয়োগ করা হয়।
এদিন জেলা সভাপতি পদেও ব্যায়াপক রদবদল হয়। বহু জেলায় সভাপতি পরিবর্তন হয় এদিন। হাওড়া জেলা সদর ও গ্রামীণ দুই ক্ষেত্রেই সভাপতি পরিবর্তন হয়। হাওড়া সদরের সভাপতি ছিলেন ভাস্কর ভট্টাচার্য। তাঁকে সরিয়ে হাওড়া সদর তৃণমূলের সভাপতি মনোনীত হন কল্যাণ ঘোষ। তিনি এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এবার ডোমজুড় কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হয়েছেন। সেই জয়ের পুরস্কার পেলেন কল্যাণ।
হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। তাঁকেও এবার সরে যেতে হল। দীর্ঘদিন হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। এবার তাঁকে সরিয়ে চেয়ারম্যান হলেন লগন দেও সিং। তিনি সিপিএমের ডাকসাইটে বিধায়ক ছিলেন একটা সময়। এখন থেকে তিনিই জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ সামলাবেন।
আর হাওড়া গ্রামীণ তৃণমূলের জেলা সভাপতি পুলক রায়ের স্থলাভিষিক্ত করা হল অরুণাভ সেন ওরফে রাজা সেনকে। রাজা সেন বাগনানের বিধায়ক। আগে তিনি হাওড়া জেলা যুব কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। হাওড়া জেলার নতুন যে কমিটি ঘোষণা করেছে তৃণমূল, তাতে দেখা যাচ্ছে অনেক নতুন মুখ। এখন থেকে প্রত্যেকে একটাই পদে থাকবেন। তাই অনেকে সুয়োগ পাচ্ছেন সংগঠনে।
হাওড়া জেলার সভাপতি হিসেবে দীর্ঘদিন ছিলেন অরূপ রায় ও পুলক রায় তাঁদের উভয়কেই সরতে হয়। অরূপ রায়কে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক আগেই। তাঁর জায়গায় হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি করা হয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লাকে। তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর ভাস্কর ভট্টাচার্যকে সভাপতি করা হয়। এবার তাঁর স্থলাভিষিক্ত করা হল কল্যাণ ঘোষকে। এখন থেকে কল্যাণ ঘোষ আর রাজা সেনের হাতে জেলা তৃণমূলের ব্যাটন।












Click it and Unblock the Notifications