তৃণমূলে 'ঘরওয়াপসি'তে বিজেপির হাতছাড়া জেলা পরিষদ, সভা ডেকে অপসারিত ৯ সদস্য
জেলা পরিষদের সভা ডেকে ছ’টি স্থায়ী সমিতির নয় সদস্যকে অপসারণ করল তৃণমূল কংগ্রেস। সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা পরিষদের বিরোধী সদস্যদের বিরুদ্ধে আনা অনাস্থা সভা হয়।
জেলা পরিষদের সভা ডেকে ছ'টি স্থায়ী সমিতির নয় সদস্যকে অপসারণ করল তৃণমূল কংগ্রেস। সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা পরিষদের বিরোধী সদস্যদের বিরুদ্ধে আনা অনাস্থা সভা হয়। সেই সভায় জেলা পরিষদের নির্বাচিত চার সদস্য-সহ মোট ন'জনকে অপসারিত করে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ।

অপসারিত চার নির্বাচিত সদস্যের মধ্যে রয়েছেন বিজেপির তিনজন ও নির্দল সদস্য একজন। বাকি পাঁচজন পদাধিকার বলে স্থায়ী সমিতিতে ছিলেন। জেলা পরিষদের এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রণব ঘোষ, মেন্টর শুভাশিস পাল ও তৃণমূলের প্রতিনিধিরা।
উল্লেখ্য, লোকসভা ভোটের পর জেলা তৃণমূলের প্রা্ক্তন সভাপতি বিপ্লব মিত্রের নেতৃত্বে জেলা পরিষদ সভাধিপতি-সহ ১০ জন সদস্য বিজেপিতে যোগদান করেন। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্তৃত্ব হাতছাড়া হয় তৃণমূলের। এরপর দলত্যাগী ১০ জনের মধ্যে ৬ জন ফের তৃণমূলে ফিরে আসে।
এর ফলে জেলা পরিষদের কর্তৃত্ব ফের হস্তন্তর হয় তৃণমূলের হাতে। কিন্তু স্থায়ী সমিতিতে বিজেপির কর্তৃত্ব রয়ে যায়। এতদিন পর সেই স্থায়ী সমিতিগুলি থেকে বিজেপি ও নির্দল প্রতিনিধিদের অপসারিত করা হল। উল্লেখ্য, পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা বিজেপি ছেড়েছেন, তাই তাঁকে নির্দল হিসেবে গণ্য করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ত, মৎস্য, বিদ্যুৎ, শিক্ষা ও বন- এই ছ'টি স্থায়ী সমিতিতে থাকা ৯ জন সদস্যকে এদিন অফসারিত করা হয়। তার মধ্যে নির্বাচিতরা হলেন বিজেপির চিন্তামমি বিহা, প্রতিভা মণ্ডল, শঙ্কর সরকার এবং নির্দল সদস্য মফিজুদ্দিন মিঞা।












Click it and Unblock the Notifications