ধাক্কা দক্ষিণ দিনাজপুরেও! বিজেপির হাতছাড়া হল জেলা পরিষদ
কাঁচড়াপাড়া নিয়ে ধাক্কার দিনেই বিজেপিতে অপর এক ধাক্কা দক্ষিণ দিনাজপুর নিয়ে। এদিন দলবদল করা ৩ জন জেলাপরিষদ সদস্য ফের ঘরে ফিরেছেন। দাবি করেছেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ
কাঁচড়াপাড়া নিয়ে ধাক্কার দিনেই বিজেপিতে অপর এক ধাক্কা দক্ষিণ দিনাজপুর নিয়ে। এদিন দলবদল করা ৩ জন জেলাপরিষদ সদস্য ফের ঘরে ফিরেছেন। দাবি করেছেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ। দলে থেকে যাওয়া আটজনের সঙ্গে এই তিনজনকে যোগ করলে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। অর্পিতা ঘোষ এমনটাই দাবি করেছেন।

২৪ জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব মিত্র। সঙ্গে ছিলেন জেলা পরিষদের ১০ সদস্য। যদিও রাজ্যে আসার পর জেলা পরিষদ অফিসে সভাধিপতিসহ সহ সাতজন সদস্যকেই দেখা দিয়েছিল। তখনই প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছিল বাকি তিন সদস্য কোথায়।
এদিন সকালে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ আগে থেকেই দলে থাকা আট সদস্য এবং বিজেপি থেকে ফের তৃণমূলে আসা তিনজনকে একসঙ্গে সামনে আনেন। তিনি বলেন, জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল, এখনও তৃণমূলের দখলেই রয়েছে।
গতবছর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ টি সবকটি আসন দখল করেছিল তৃণমূল। ২৪ জুন ১০ জন দলত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন। আর ১৩ জুলাই তিনজন ফের পুরনো দলেই ফিরে এলেন।












Click it and Unblock the Notifications