বিজেপির পুরসভা দখলের তালিম শুরু তৃণমূলের! হারানো কার্যালয় পুনরুদ্ধার করল
লোকসভা ভোটের পর একে একে হারানো সব পুরসভা উদ্ধার করে ফেলেছে তৃণমূল। এখনও বিজেপির দখলে রয়ে গিয়েছে শুধু ভাটপাড়া।
লোকসভা ভোটের পর একে একে হারানো সব পুরসভা উদ্ধার করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এখনও বিজেপির দখলে রয়ে গিয়েছে শুধু ভাটপাড়া। অর্জুন-গড়ের ভাটপাড়া দখল করারও হুঁশিয়ারি পুজোর আগে দিয়ে রেখেছিলেন তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তবে কি তার সূচনা হয়ে গেল অর্জুন-গড়ে দলীয় কার্যালয় পুনরুদ্ধারের মাধ্যমেই।

দলীয় কার্যালয় পুনরুদ্ধার
অর্জুন-গড়ে বিজেপির দখলে থাকা দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে নিল তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূলের শতাধিক কর্মী একযোগে গিয়ে উত্তর ২৪ পরগনার মোহনপুর পঞ্চায়েতের বামনপুর-লকগেট এলাকার কার্যালয়টি পুনর্দখল করে।

বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের
তৃণমূলের দাবি এই কার্যালয়টি তাঁরা ২০০০ সালে তৈরি করেছিলেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর তা দখল করে নেয় বিজেপি। এদিন তা পুনর্দখল করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল।

বিজেপির পতাকা খুলে পাটি অফিস দখল
এদিন তৃণমূলের কর্মীরা কার্যালয় দখল করে বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে দেয়। ভারতীয় জনতা পার্টি লেখাটিও নিজেদের হাতে মুছে দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পুনরায় লাগিয়ে পতাকা উত্তোলন করা হয় তৃণমূলের।

গায়ের রক্ত জল করে
মোহনপুর পঞ্চায়েতের উপ পুরপ্রধান নির্মল কর এই কার্যলয় দখলে নেতৃত্ব দিয়ে স্লোগান তোলেন। তিনি বলেন, অনেক গায়ের রক্ত জল করে আমরা এ জায়গায় পৌঁছেছি। বিজেপি গুন্ডাদের দাদাগিরি আমরা মেনে নেব না। তাই এই পার্টি অফিস দখল করে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। আমরা অন্যায়ের হাত ভেঙে দেব।












Click it and Unblock the Notifications