'দিদিকে বলো' শুরু হতেই ধাক্কা বিজেপিকে! দলে দলে পঞ্চায়েত সদস্য ফিরলেন পুরনো দলে
হারানো জন সমর্থন ফিরে পেতে দিদিকে বলো কর্মসূচি। আর তাতেই পঞ্চায়েতের দখল ফিরে পেয়েছে তারা। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চান্দামারি পঞ্চায়েত নিয়ে এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
হারানো জন সমর্থন ফিরে পেতে দিদিকে বলো কর্মসূচি। আর তাতেই পঞ্চায়েতের দখল ফিরে পেয়েছে তারা। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চান্দামারি পঞ্চায়েত নিয়ে এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। প্রধান, উপপ্রধান-সহ পঞ্চায়েতের ১৫ জন সদস্য ফের পুরনো দলে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার নিজের বিধানসভা এলাকা কোচবিহার দক্ষিণের চান্দামারিতে জনসংযোগ যাত্রা করেন বিধায়ক মিহির গোস্বামী। মূলত দিদিকে বলো কর্মসূচিকে সামনে রেখেই এই জনসংযোগ যাত্রা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেই কর্মসূচিতেই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১৫ জন পঞ্চায়েত সদস্য ফের পুরনো দলে ফেরেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক।
স্থানীয় বিধায়ক মিহির গোস্বামীর দাবি, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে জিতে এলাকায় সন্তাস তৈরি করেছিল বিজেপি। অনেক পঞ্চায়েত সদস্যই সেইসময় ভয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে মনে করছেন তিনি।












Click it and Unblock the Notifications