বাহুবলী মুক্ত করার ডাক, টিটাগড়ে পথে নামলেন ফিরহাদ, মদন, জ্যোতিপ্রিয়রা
বাহুবলী মুক্ত করার ডাক, টিটাগড়ে পথে নামলেন ফিরহাদ, মদন, জ্যোতিপ্রিয়রা
বহুবলী মুক্ত হোক ব্যারাকপুর। এই বার্তা নিয়েই টিটাগড়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী ফিরহাদ হাকিেমর নেতৃত্বে িমছিেল সামিল হয়েছেন মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, সৌগত রায় সহ একাধিক তৃণমূল নেতা মন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা হত্যাকাণ্ডে যাঁদের বিরুদ্ধে অর্জুন সিং অভিযোগ করেিছলেন তাঁরাই সামিল হয়েছেন এই মিছিলে।

টিটাগড়ে তৃণমূলের মিছিল
মণীশ শুক্লা হত্যাকাণ্ডে উত্তর প্রদেশ বিহার থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল। এমনই অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তর প্রদেশ বিহারের কালচার চালু করার চেষ্টা করছে বিজেপি এমনই অভিযোগ করেছিলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার সেই ব্যারাকপুরকে বাহুবলী মুক্ত করার ডাক দিয়ে পথে নামলেন শাসক দলের নেতা-মন্ত্রীরা।

ফিরহাদের নেতৃত্বে মিছিল
রাজ্যের মন্ত্রী এবং শাসকদলের নেতা ফিরহাদ হাকিমের নেতৃত্বে মিছিল হচ্ছে টিটাগড়ে। সেই মিছিলে সামিল হয়েছেন মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত রায় সহ একাধিক নেতা কর্মী। প্রচুর মানুষ সামিল হয়েছেন এই মিছিলে। এলাকায় শান্তি ফেরানোর জন্য এই মিছিল বলে দাবি করেছেন শাসক দলের নেতারা।

বিজেপির অভিযোগ
প্রসঙ্গত উল্লেখ্য যাঁরা এই মিছিলে সামিল হয়েছেন তাঁদের বিরুদ্ধেই মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মণীশ কাণ্ডে খুররম নামে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল সে তৃণমূলের লোক ছিল বলে দাবি করেছিলেন অর্জুন সিং। খুররমের সঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্র সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতার যোগাযোগ থাকার ছবি পেশ করেছিলেন অর্জুন সিং।

মণীশ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি
এদিকে বিজেপির পক্ষ থেকে মণীশ হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। রাজ্যপালের কাছে একাধিকবার গিয়ে এই নিয়ে আবেদন জানিয়েছেন বিজেপির নেতারা। তার মধ্যে অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষও রয়েছেন। ইতিমধ্যেই মণীশ কাণ্ডে নাম উঠেছে একাধিক বিজেপি নেতা। গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকেও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications