দিদি ও দিদি... মন্তব্যে কেন প্রধানমন্ত্রী পদ খারিজ হবে না? মোদীকে তোপ অভিষেকের
'মোদী পদবী' বিতর্কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধীর! আর এর ২৪ ঘন্টার মধ্যেই সংসদ পদ খোয়াতে হয় তাঁকে। আর তা ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি। আর এই অবস্থায় রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে ফের একবার নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যদি রাহুল গান্ধীর সংসদ হিসাবে সদস্য পদ খোয়াতে হয় তাহলে কেন দিদি ও দিদি মন্তব্যের জন্যে প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মন্তব্যকে সমর্থন না করলেও রাহুলের নাম অভিষেকের মুখে
একাধিক ইস্যুতে যখন প্রবল চাপের মুখে তৃণমূল সরকার। সেই সময়ে দাঁড়িয়ে আজ শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। আর সেই সভা থেকেই কড়া ভাষায় একযোগে বিজেপি এবং সিপিএমকে আক্রমণ শানান ডায়মন্ডহারবারের এই সাংসদ। আর সেখানেই রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থার কথা বলেন তিনি। বলেন, রাহুল গান্ধীর মন্তব্যকে আমি সমর্থন করি না। কিন্তু যে পদ্ধতিতে তাঁকে সরানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক! যা রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদী দিদি ও দিদি বলে আক্রমণ করেছেন
আর তা বলতে গিয়ে তাঁর দাবি, গত নির্বাচন অর্থাৎ ২০২১ সালে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী দিদি ও দিদি বলে আক্রমণ করেছেন। আর এর মাধ্যমে গোটা মহিলা সমাজকে অপমান করেছেন তিনি। তাহলে মোদী পদবী নিয়ে যদি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয় তাহলে কেন মহিলা সম্প্রদায়কে কুরুচিকর আক্রমণ করার জন্যে প্রধানমন্ত্রী পদ খারিজ হবে না তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না?
শুধু তাই নয়, তাঁর দাবি, যদি মোদী ও মোদী বলাতে ওবিসি সম্প্রদায়ের ভাবনাতে আঘাত লাগে এবং রাহুল গান্ধীকে দুবছরের সাজা শোনানো হয়। তাহলে এখানকার বিরোধী দলনেতারও দুবছরের সাজা হওয়া উচিৎ। আর তা বলতে গিয়েই অভিষেক বলেন, শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদা সম্প্রদায়ের ভাইবোনকে উদ্দেশ্য করে 'ওরা আমার জুতার নীচে থাকেন' বলেছিলেন। আর তাতে কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না?

এক মাসের মধ্যে এই বিষয়ে পিটিশন দাখিলের নির্দেশ
আর এরপরেই এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যয়া। আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে পিটিশন দাখিলের নির্দেশ দেন। আর এই মামলাতে রাহুল গান্ধীর মামলার উদাহারণ নেওয়ার কথাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই তৃণমূল আইনজীবী সেলের তরফে মামলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলা দায়ের হতে পারে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications