রায়গঞ্জে এনআরসি-সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভ তৃনমূল কংগ্রেসের
এনআরসি ও সি এ এ'র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ বিক্ষোভ ধর্না অবস্থান কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটি। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন এলাকায় তৃনমূল কংগ্রস এই এন আর সি ও সি এ এ'র প্রতিবাদে ধর্না অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করেন।

রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে, রায়গঞ্জ শহর তৃনমুল কংগ্রেস সভাপতি প্রিয়োতোষ মুখার্জি, রায়গঞ্জ পুরসভার তৃনমূল কংগ্রেস কাউন্সিলর অর্নব মন্ডল, রতন মজুমদার, সাধন বর্মন, জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি পুষ্পা মজুমদার সহ তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।
রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়োতোষ মুখার্জি বলেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দোপাধ্যায় আমরা তাঁর সৈনিক হিসেবে রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে এবং বিজেপি সরকারের সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছি। তৃনমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকারের এই দেশ বিভাজন ও মানুষের মধ্যে বিভাজনের নীতি সি এ এ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।












Click it and Unblock the Notifications