বিজেপি ছেড়ে ঘরওয়াপসিতে ফাঁকা হচ্ছে অর্জুন-গড়, তৃণমূলের অনাস্থা ভাটপাড়া পুরসভায়

এবার তৃণমূলের লক্ষ্য ভাটপাড়া। ভাটপাড়ায় অর্জুন-রাজের অবসান ঘটানোই তৃণমূল কংগ্রেসের বর্তমান উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য সাধনেই তৃণমূল এবার বিজেপি পরিচালিত ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনল।

এবার তৃণমূলের লক্ষ্য ভাটপাড়া। ভাটপাড়ায় অর্জুন-রাজের অবসান ঘটানোই তৃণমূল কংগ্রেসের বর্তমান উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য সাধনেই তৃণমূল এবার বিজেপি পরিচালিত ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনল। ভাটপাড়া পুরসভায় সংখ্যালঘু বোর্ড চলছে বলে দাবি তৃণমূলের। কারণ সংখ্যার বিচারে তারাই এগিয়ে। ম্যাজিক ফিগার তৃণমূলের সঙ্গেই রয়েছে।

 তৃণমূল এবার ভাটপাড়া পুরসভা দখলের পরিকল্পনা কষেছে

তৃণমূল এবার ভাটপাড়া পুরসভা দখলের পরিকল্পনা কষেছে

উপনির্বাচনে ৩-০ জয়লাভের পর তৃণমূল এবার ভাটপাড়া পুরসভা দখলের পরিকল্পনা কষেছে। সেই লক্ষ্য নিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও মহকুমা শাসকের কাছে বিজেপির বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি, তাঁদের সঙ্গে রয়েছে ১৮ কাউন্সিলরের সমর্থন। ৩৫ ওয়ার্ডবিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ম্যাজিক ফিগারও ১৮।

অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পর

অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পর

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে সংসদ নির্বাচিত হয়েছেন। তারপর নানা টালবাহানার পর ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। অর্জুন সিং ও মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কাউন্সিলররা বিজেপিতে যোগ দেন। তারপরই চেয়ারম্যান হন তিনি।

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ

বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ

এরপর থেকেই ফের শুরু হয় ঘরওয়াপসির পালা। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিতে শুরু করেন কাউন্সিলররা। বর্তমানে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১৮। বিজেপির কাউন্সিলর সংখ্যা ১৪। একজন সিপিএম কাউন্সিলর। বাকি দু-টি পদ শূন্য হয়ে রয়েছে।

অনাস্থা দাবি করলেন তৃণমূল কাউন্সিলররা

অনাস্থা দাবি করলেন তৃণমূল কাউন্সিলররা

তৃণমূল কংগ্রেসের দাবি, আরও চারজন কাউন্সিলর তাঁদের সঙ্গে রয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে ওই সংখ্যা বাদ রেখেই আমরা ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছি। তাই বিজেপির বোর্ডের বিরুদ্ধে অনাস্থা দাবি করলেন তৃণমূল কাউন্সিলররা। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার হারানো পুরসভাগুলি পুনরুদ্ধারের পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন ভাটপাড়া পুরসভাও তাঁদের দখলে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+