জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে শহর, পুরভোটের ইস্তেহারে শহরবাসীকে বড় প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের

জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে শহর, পুরভোটের ইস্তেহারে শহরবাসীকে বড় প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের

নির্বাচনি ইস্তেহারে কলকাতা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উন্নততর শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্তেহারে কলকাতা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১০ দিগন্ত কলকাতা নামে প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাতে অন্যতম এই কলকাতা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি।

১০ দিগন্ত কলকাতা

১০ দিগন্ত কলকাতা

পুরসভা ভোটের আগে ১০ দিগন্ত কলকাতা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। এই প্রকল্পে উন্নততর মহানগর গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শহরের সব রাস্তাকে মসৃন করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা উন্নত করার কথাও বলা হয়েছে। ডেঙ্গি নির্নায়ক কেন্দ্র বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শহরবাসীকে উন্নততর পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

জল যন্ত্রণা থেকে মুক্তির প্রতিশ্রুতি

জল যন্ত্রণা থেকে মুক্তির প্রতিশ্রুতি

পুরসভা ভোটের ইস্তেহারে শহরকে জল যন্ত্রণা থেকে ইস্তেহারের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বর্ষা বা ঘূর্ণিঝড়ের বৃষ্টির জেরে শহরের একাধিক জায়গায় যে জল যন্ত্রণার মধ্যে শহরবাসীকে পড়তে হয় তার থেকে মক্তি দেওয়ার পড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে। বলা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় ২০০টি পাম্প বসিয়ে যাতে দ্রুত জল নামিয়ে ফেলা যায় তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আম্ফান, ইয়াস সহ একাধিক বড় ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে হয়েছে কলকাতা শহরকে। তাছাড়া একের পর এক নিম্নচাপ তো রয়েইছে। তার জেরে শহরের একাধিক জায়গায় জল জমে থেকেছে। সেটা একটা বড় অসন্তোষের কারণ হয়েছে নাগরিকদের। তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

 জমা জলের সমস্যা শহরে

জমা জলের সমস্যা শহরে

অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে শহরে। তার উপরে গঙ্গা পাশে থাকায় জল নামতে চাইছে না। একাধিক জায়গায় বৃষ্টি থেমে যাওয়ার পরেও কয়েক সপ্তাহ ধরে জল জমে যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্র একই ছবি ধরা পড়ে। জল যন্ত্রণার কারণে নাকাল হচ্ছেন শহরবাসী। ঘরে পর্যন্ত জল ঢুকে পড়ছে। আম্ফানের মত বড় ঝড়ের ধাক্কা সামলাতে হিমসিম খেতে হয়েছিল কলকাতা পুরসভাকে। জলজমা যে নগরবাসী কাছে বড় অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতে পেরেই এই পুরভোটের ইস্তেহারে জলনিকাশী ব্যবস্থাকে উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

গত কয়েক দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে শহরে। জমা জলে উন্মুক্ত বিদ্যুতের তার পড়ে রাজভবনের সামনে ২ জনের মৃত্যু হয়েছিল। তারপরে দমদমে জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই শিশুর। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা শহরে। চাপ বেড়েছিল শাসক দলের মধ্যেও। সেকারণে ইস্তেহারে তিলোত্তমা শহরকে আলোকিত করে তোলার কথা বলা হয়েছে। ত্রিফলাগুলি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+