তৃণমূলে ‘গোপন ভোট’ পঞ্চায়েত নির্বাচনের আগেই! প্রার্থী বাছাইয়ে নয়া স্ট্যাটেজি অভিষেকের
তৃণমূলে 'গোপন ভোটে'র রাস্তায় হাঁটতে চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া কৌশল নিয়ে ময়দানে নামছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই করতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে তৃণমূল। শীঘ্রই শুরু হচ্ছে নয়া স্ট্র্যাটেজিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া।
এবার পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবরকম চেষ্টা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা। শুধু মুখে বলেই ক্ষান্ত নন অভিষেক। তিনি ময়দানেও নামছেন সেই লক্ষ্যে।

তার আগে অভিষেক চাইছেন আর একটি নির্বাচন সংঘটিত করতে। তিনি তৃণমূলের অন্দরে ভোট করাতে চাইছেন। আর সেই ভোট হবে গোপন ব্যালটে। গোপন ব্যালটে এবার প্রার্থী বাছাই করবেন এলাকারই মানুষজন। রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এমনই এক উদ্যোগ নিয়েছেন তিনি।
অভিষেকের সাফ কথা, ভোট দিন এলাকার স্বার্থ, পরিবারের স্বার্থ, সর্বোপরি মানুষের স্বার্থের কথা চিন্তা করে। এলাকার রাস্তা, জল, ইত্যাদির দাবিতে ভোট দিন। আর সেইসব দাবি পূরণ করার জন্য উপযুক্ত যিন তাঁকে ভোট দিন। আর যাঁকে এলাকার মানুষ ভোট দিতে চাইছেন, গোপন ব্যালটে সেই নামটাই জানতে চাইছে তৃণমূল।

তৃণমূলের সাফ কথা, মানুষ যাঁকে চাইবেন, আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস তাঁকেই প্রার্থী করবে। তাঁকেই মানুষের ভোটে জিতিয়ে এনে প্রার্থী পঞ্চায়েত বসাবে তৃণমূল। এভাবেই তৃণমূল নবজোয়ার আনতে চলেছে বাংলার বুকে। আগামী দু-মাস সেই লক্ষ্য নিয়েই এগোবে তৃণমূল।
আমরা বাংলার মানুষের কাছে মতামত চাইব। বাংলার মানুষের আশীর্বাদ নিয়েই আসন্ন নির্বাচনে প্রার্থী করব। এইভাবেই বাংলার মানুষের উপর শুধু ভোটের ভাগ্য নির্ধারণ নয়, প্রার্থী নির্ধারণের ভারও দিতে চাইছেন অভিষেক। তিনি সাফ জানিয়ে দেন, আমরা যা বলি সেটাই করার চেষ্টা করি।

অভিষেকের কথায়, তৃণমূল কথা দিয়ে কথা রাখার দল। তৃণমূল কংগ্রেস যাঁকে প্রার্থী করবে, তাঁকে আপনারা জেতাবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে। কিন্তু এবার আমরা নয়, আপনারাই প্রার্থী বেছে দেবেন, আমরা তাঁকেই পঞ্চায়েতের টিকিট দেব। এবার হবে মানুষের পঞ্চায়েত।
অভিষেক বলেন, এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আমরা সুযোগ দিতে চাই। গ্রাম-বাংলার মানুষ মত দেবেন। তাদের মত নিয়েই আমরা প্রার্থী করব। সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা চলতে চাই, ভবিষ্যতেও চলব। এই লক্ষ্য দু-মাসের কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতেই গোপন ব্যালটে ভোট হবে।












Click it and Unblock the Notifications