ভাঙড়ে আজ শান্তি মিছিল তৃণমূলের, ব্যাপক পুলিশ নিরাপত্তার আয়োজন
আজ ভাঙড় এলাকার শান্তি ফেরাতে মিছিল করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে আজ ভাঙড় এলাকার শান্তি ফেরাতে মিছিল করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তি যাতে আর ভবিষ্যতে না পুঞ্জীভূত হয়, সেদিকে যেমন খেয়াল রাখতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই বিক্ষুব্ধদের ক্ষতিপূরণের ভাবনাও রয়েছে সরকারের।

এদিন দুপুর ২টো নাগাদ কাশীপুর থেকে মিছিল শুরু হয়ে তিন কিলোমিটার দূরে অনন্তপুরে গিয়ে শেষ হবে। এই অনন্তপুরেই বৃহস্পতিবার ভূমি ও ভূমিরক্ষাকারীদের গাড়িতে আগুন লাগানো ও গুলি চালানোর ঘটনা ঘটেছিল। শাসক দলের দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা।
শুক্রবার নবান্নে ভাঙড় নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের একদিকে ছিল এলাকার শান্তি ফেরানোর উদ্যোগ, অন্যদিকে ছিল দলের দুই বিবদমান গোষ্ঠী আরাবুল ইসলাম ও রেজ্জাক মোল্লাকে ধমকে গোষ্ঠীকোন্দল বন্ধে কড়া নির্দেশ দেওয়া।
গত বিধানসভা ভোটের আগে রেজ্জাক মোল্লা তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই আরাবুল গোষ্ঠীর সঙ্গে বিরোধিতা শুরু হয়েছে। বেশ কয়েকবার ঝামেলাও হয়েছে। এর আগে রেজ্জাক মোল্লাকে মারধরের অভিযোগ উঠেছে আরাবুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ফলে বহুদিন ধরেই রাজারহাট-ভাঙড় এলাকায় তৃণমূলের কোন্দল চলছে।
এসবের মাঝে পাওয়ার গ্রিড নিয়ে নতুন আন্দোলন মাথাচাড়া দিক তা চাইছে না সরকার। সামনে পঞ্চায়েত ভোট। সেকথা মাথায় রেখেই এলাকার মানুষকে বুঝিয়ে পাশে দাঁড়াতে চাইছে সরকার। যাদের জমির উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাা হয়েছে। এমনকী পাওয়ার গ্রিড নিয়েও এবার সমঝে চলতে চাইছে সরকার।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications