চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীর উপরে তালিবানি বর্বরতা, নাম জড়াল শাসকদলের
চোপড়ায় প্রকাশ্যে মধ্যযুগীয় রর্বরতা। বিবাহ বহির্ভুত সম্পর্ককে কেন্দ্র করে সালিশি সভায় ডাকা হয়েছিল গ্রামেরই এক গৃহবধূ এবং এক যুবককে। গ্রামের মাতব্বরা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় প্রকাশ্যে মারধরের নিদান দেন।
তারপরেই প্রকাশ্যে যুককে মারধর করা হয়। ছাড় পাননি বধূও। তাঁকে মাটিতে ফেলে বেত দিয়ে নারকীয় মারধর করা হয়। চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে দেখছিলেন জনতা। কেউ এগিয়ে আসেননি তরুণীকে বাঁচাতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়।

চোপড়ার রক্ষীকান্তপুর গ্রামপঞ্চায়েতে ঘটেছে ঘটনাটি। বিধায়ক হামিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানা গিয়েছে যাঁরা এই ঘটনায় জড়িত তারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। শাসক দলের নেতা কর্মী বলেই কি গ্রামের কেউ প্রতিবাদ করার সাহস দেখাননি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যিনি মহিলাকে বেত দিয়ে বেধড়ক মারছেন তিনি গ্রামেরই এক বাহুবলী নেতা বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস করেন। অভিযোগ বাহুবলী নেতা জেসিবির ভয়ে নাকি এলাকায় সিঁটিয়ে থাকেন বাসিন্দারা। এই জেসিবি-ই ডেকেছিলেন সালিশি সভা যার নাম দিয়েছিলেন ইনসাফ সভা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটলেও এখনও পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস দেখাতে পারেননি গৃহবধূ। এমন কী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসাও করাতে পারেননি তিনি। অভিযুক্ত দুই জনকে আর্থিক জরিমানাও করে জেসিবি। লুকিয়ে যিনি মোবাইলে এই নারকীয় অত্যাচারের ভিডিও তুলেছিলেন। তিনিও নাকি ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে গ্রাম ছাড়া।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন তিনি ভিডিওটি পেয়েছেন এক ঘণ্টা আগে। এবং তৃণমূলের কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে সংবাদ মাধ্যমে স্বীকার করে নিয়ছেন বিধায়ক। ইতিমধ্যেই নাকি শাসক দলের নেই নেতাকে ডেকে পাঠিয়েছেন বিধায়ক।
জানা গিয়েছে বিধায়ক হামিদুর রহমান ঘনিষ্ঠ নেতা জেসিবি। তার আসল নাম তাজেমুল। লক্ষীপুর গ্রামপঞ্চায়েত এলাকার শাহজাহান শেখ বললে ভুল হবে না তাঁকে। পুলিশ প্রশাসন থেকে বিধয়ক সকলের সঙ্গেই তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। জেসিবির ভয়েই সেই সময় ঘটনাস্থলে থাকা জনতা এতো নির্মমতা দেখেও কিছু করেননি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জায়গায় পিটিয়ে হত্যার ঘটনা ঘটে চলেছে। কলকাতা শহরেও চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications