অদিবাসী নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠলো তৃণমূলের উপ-প্রধানের বিরুদ্ধে
অদিবাসী নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠলো তৃণমূলের উপ-প্রধানের বিরুদ্ধে
মাদারিহাটে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মাদারিহাটের খয়েরবাড়ি পঞ্চায়েতের তৃণমুল উপপ্রধান প্রদীপ সুত্রধরের বিরুদ্ধে। ঘটনায় ওই নাবালিকা অন্তঃসত্বা হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর ১৪-র ওই নাবালিকার বাবা-মা চার বছর আগে গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপবাবুর বাড়িতে তাকে পরিচারিকার কাজে নিয়োগ করেন। এরপর তাঁরা কর্মসূত্রে নেপালে চলে যান।

গত কয়েক দিন ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে গ্রামে। শুক্রবার দুপুরে ওই নাবালিকাটি নিজেই মাদারিহাট থানায় গিয়ে প্রদীপবাবুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে। এবং একথা জানান একা একাধিকবার ধর্ষণ করায় বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সে।
খবর পেয়ে ইতিমধ্যেই নাবালিকার মা-বাবাও ফিরে এসেছেন। অন্যদিকে অভিযুক্ত তৃণমুল উপপ্রধান পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে মাদারিহাট থানার পুলিশ।












Click it and Unblock the Notifications