পার্টি অফিসে ঢুকে গুলি, খুন তৃণমূল পঞ্চায়েত প্রধান
পার্টি অফিসে ঢুকে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাত আটটা নাগাদ নদিয়ার বগুলা বাজারে এই ঘটনা ঘটে।
নদিয়া, ১৭ এপ্রিল : পার্টি অফিসে ঢুকে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাত আটটা নাগাদ নদিয়ার বগুলা বাজারে এই ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত পঞ্চায়েত প্রধানের নাম দুলাল বিশ্বাস (৫২)। এই ঘটনায় অভিযোগের তির সিপিএমের দিকে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই খুনের পিছনে রয়েছে বিরোধীদের হাত। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হত্যা।

সোমবার নদিয়ার বগুলায় যাচ্ছেন তৃণমবল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে যাবেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। বগুলার তৃণমূল প্রধান দুলাল বিশ্বাসের খুন করে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এদিন সস্ত রাজনৈতিক দলের নেতারাই জড়ে হচ্ছেন নদিয়ায়। ফলে আরও উত্তেজনা বাড়বে।
নদিয়া জেলা পুলিশরে পাশাপাশি, গোয়েন্দা তদন্তও শুরু করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলালবাবু বগুলা পার্টি অফিসে বসেছিলেন। আচমকাই জনা কয়েক দুষ্কৃতী পার্টি অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। চারটি গুলি লাগে দুলালবাবুর শরীরে। মাত্র কয়েক মিনিটের অপারেশন চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় ভরা বাজার দিয়েই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। নদিয়ার শক্তিনগরে জেলা হাসপাতালে তাঁর অবস্থার অবনিত হলে কলকাতা রেফার করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাঁসখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications