মমতার নির্দেশকে উপেক্ষা! সরকারি ঠিকাদারের থেকে তোলার দাবি করে কাজ বন্ধে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগটা তৃণমূলের জনপ্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে উঠেছিল আগেই। এবার সরকারি ঠিকাদারের কাছে তোলার দাবি। যা নিয়ে সররকারি
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগটা তৃণমূলের জনপ্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে উঠেছিল আগেই। এবার সরকারি ঠিকাদারের কাছে তোলার দাবি। যা নিয়ে সররকারি কাজেই বাধায় অভিযুক্ত তৃণমূল নেত্রী।

সরকারি কাজে বাধা
সরকারি কাজে বাধা দানের অভিযোগে অভিযুক্ত পূর্ব বর্ধমানের কাঁকসা ব্লকের ত্রিলকচন্গ্রপুর পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম। ত্রিলকচন্দ্রপুর এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ শুরু হয়েছে। পানাগড় শিল্পতালুকে ২১ কিমি রাস্তায় জলের পাইপ লাইন বসানোর কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দফতর।

এক লক্ষ টাকা তোলা দাবি
প্রকল্পটি প্রায় ৩ কোটি টাকা মূল্যের। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান ঠিকাদার সংস্থার থেকে ১ লক্ষ টাকা তোলা চান।

সরকারি আধিকারিকের অভিযোগ
দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক সুপ্রিয় চক্রবর্তীর অভিযোগ, জলের পাইপ লাইন বসানোর সময় স্থানীয় তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত প্রধান কোনও সহযোগিতা করেননি। ওই নেত্রী একলক্ষ টাকা দাবি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। টাকা না পাওয়ার ওই জন প্রতিনিধি কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ। তবে ঠিকাদার সংস্থার সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধির মোবাইল কথোপকথন পিএইচই দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের জনপ্রতিনিধির
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই নেত্রী তথা পূর্ব বর্ধমানের কাঁকসা ব্লকের ত্রিলকচন্গ্রপুর পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগম। তাঁর অভিযোগ জলের লাইন বসানোর সময় পঞ্চায়েতের কাজের অনেক ক্ষতি হয়েছে। সেগুলো যাতে করে দেওয়া হয়, তার জন্যই ওই ঠিকাদার বলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছেন ওই নেত্রী।












Click it and Unblock the Notifications