ফের কাটমানি ফাঁড়া! চাপে পড়ে টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতা
গ্রামবাসীদের চাপে পড়ে পশ্চিম মেদিনীপুরে কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য।
গ্রামবাসীদের চাপে পড়ে পশ্চিম মেদিনীপুরে কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ঘটনাটি নারায়ণগড় থানার পাকুরসেনি এলাকার। কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলবার সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেয় তৃণমুলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। চাপের মুখে পড়ে ১৮ জন গ্রামবাসীকে ৩০ হাজার টাকা করে ফেরত দেয় দিলবর সাহা। যদিও তার দাবি, তিনি একা টাকা নেননি। নিয়েছেন তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতৃত্ব।
যদিও তাদের নাম প্রকাশ্যে আনেননি দিলবর সাহা।
গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন কাটমনির পাল্টা অভিযান করা হবে ব্ল্যাকমানি ফেরতের। এরপরেও কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলায়।
তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের টাকা ফিরিয়ে দেওয়ার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিল গ্রামবাসীদের অভিযোগ ঠিক কতটা সত্য। টাকা ফেরতের খবর পেয়েই এলাকায় পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ।












Click it and Unblock the Notifications