অভিনব উপায়ে শ্রমিকদের থেকে কাটমানি সংগ্রহে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য! বোঝাবুঝি, সাফাই উপপ্রধানের

বিজেপিকে (bjp) পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল (trinamool congress)। ক্ষমতায় আসার পরে অনেক তৃণমূল নেতাই দাবি করতে শুরু করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি কিংবা কাটমানি (cut money) নেওয়ার অভ

বিজেপিকে (bjp) পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল (trinamool congress)। ক্ষমতায় আসার পরে অনেক তৃণমূল নেতাই দাবি করতে শুরু করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি কিংবা কাটমানি (cut money) নেওয়ার অভিযোগ মিথ্যা। যদিও সেই কাটমানি নেওয়ার অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে জলপাইগুড়িতে। এক অভিনব উপায়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য কাটমানি সংগ্রহ করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জলপাইগুড়ি সদর ব্লকের শ্রমিক বিক্ষোভ

জলপাইগুড়ি সদর ব্লকের শ্রমিক বিক্ষোভ

জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায় শ্রমিক বিক্ষোভ। এলাকায় ব্যাপক ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিক্ষোভের জেরে ১০০ দিনের কাজ বন্ধ। অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলের জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০০ দিনের কাজ, যার জেরে অনাহারে মরতে বসেছেন এলাকার শ্রমিকরা।

সোয়াপ মেশিনে কাটমানি সংগ্রহের অভিযোগ

সোয়াপ মেশিনে কাটমানি সংগ্রহের অভিযোগ

শ্রমিকদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েক সদস্য বিকাশ বসাক শ্রমিকদের থেকে কাটমানি সংগ্রহ করছেন। তবে এই কাটমানি সংগ্রহ করতে তিনি সোয়াপ মেশিন ব্যবহার করছেন। এই অভিযোগেও এলাকায় ব্যাপক বিক্ষোভ। আরও অভিযোগ কাজ না করলেও, অনেকের থেকে সেই সোয়াপ মেশিনের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে। খবর পাওয়ার পরে পরিস্থিতি সামাল দিলে যায় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। যদিও পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ অস্বীকার অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের

অভিযোগ অস্বীকার অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের

যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। শুধু তাই নয়, তিনি পাল্টা দুর্নীতির অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের অপর এক সদস্যের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেও বর্ণনা করেছেন।

 উপপ্রধানের সাফাই

উপপ্রধানের সাফাই

এব্যাপারে অবশ্য সাফাই দিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেণুরঞ্জন সরকার। তিনি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। উপপ্রধানের দাবি, দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তবে দুই পঞ্চায়েত সদস্যের মধ্যে ভুল বোঝাবুঝির দাবি করেছেন তিনি। বিষয়টি তাঁরা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলবেন বলেও জানিয়েছেন উপপ্রধান।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

এদিনে এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেলা বিজেপির তরফে তৃণমূলকে কাটমানির দল বলে কটাক্ষ করা হয়েছে। তাদের দাবি, তৃণমূলের নেতারা ১০০ দিনের কাজ থেকে যে কাটমানি নেন, তা এই ঘটনা থেকেই প্রমাণিত। তবে কাটমানি নেওয়ার ঘটনা আগেও ঘটেছে। এদিন স্থানীয় মানুষ সুযোগ পাওয়ার বিক্ষোভ দেখিয়েছেন।

(এখানে সবকটি ছবিই প্রতীকী)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+