আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

১০০ দিনের প্রকল্পে দুর্নীতি ও আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব এলাকাবাসী। এদিন পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ।

আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জানা গিয়েছে, মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার দলবলেরা সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে সাধারন গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে। আর সেই টাকা দিতে না পারলে দেওয়া হচ্ছে না ঘর।

এছাড়াও এম জি এন আর ই জি এস প্রকল্পে ১০০ দিনের কাজ ও হটিকালচার বিভিন্ন খাতে টাকা আসলে সেই টাকার সম্পূর্ণ দেওয়া হচ্ছে না গ্রামবাসীদের। এছাড়াও গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ঘরের তালিকা তৈরি হলেও সেখানে যারা পাওয়ার যোগ্য তাদের নাম নেই। বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে প্রধান। সেই ঘরের জন্য ১৫০০০ টাকা করে চাইছেন প্রধান। তারা গরীব মানুষ কোথায় পাবে টাকা। তাই এদিন এদিন প্রতিবাদ জানিয়ে এলাকার সিপিএম নেতৃত্ব বিক্ষোভ শুরু করে পঞ্চায়েত অফিসার সামনে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন চাঁচোল ১ নম্বর ব্লকের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পপি দাস। তিনি বলেন, এই সরকারের উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+