সায়ন্তনের উস্কানি, প্রতিবাদের আগুন লাগল মোদী-শাহের গায়েও! বাসন্তি রোডে ধিক্কার মিছিল
বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু কুরুচিকর ও উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে বুধবার সন্দেশখালির, কলকাতা-বাসন্তী হাইওয়েতে তৃণমূল কংগ্রেস বিশাল প্রতিবাদ মিছিল বের করে।
বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু কুরুচিকর ও উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে বুধবার সন্দেশখালির, কলকাতা-বাসন্তী হাইওয়েতে তৃণমূল কংগ্রেস বিশাল প্রতিবাদ মিছিল বের করে। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ,ব্যানার, নিয়ে স্থানীয় তৃণমূল নেতারা কয়েকশ' গ্রামবাসীকে নিয়ে মিছিল করেন। কুশপুত্তলিকা দাহ হয় সায়ন্তন বসু-সহ নরেন্দ্র মোদী অমিত শাহেরও।

এদিন এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সংখ্যালঘু নেতা জিয়া উদ্দিন মোল্লা, শেখ আলমগীর, সিদ্দিক মোল্লা প্রমুখ। স্থানীয় তৃণমূল কর্মী থেকে সাধারণ গ্রামবাসীরা, প্রায় দুই কিলোমিটার পথ হেটে সায়ন্তনের ওই বক্তৃার প্রতিবাদ ও ধিক্কার জানায়।
ইতিমধ্যে সায়ন্তনের বিরুদ্ধে বসিরহাট মহকুমার সন্দেশখালি ন্যাজাট ও বসিরহাট থানায়, মোট সাতটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। একই পথে যাচ্ছে সিপিআইএমও।
এদিন মিছিল থেকে তৃণমূল নেতা সিদ্দিক মোল্লা ও জিয়া উদ্দিন মোল্লা বলেন, তাঁদের এলাকাটি শান্ত। কিন্তু প্রকাশ্য জনসভায় বিজেপি প্রার্থী উস্কানি ও প্ররোচনা দিয়ে সেখানে অশান্তি বাধাবার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তবে তাঁরা আত্মবিশ্বাসী যে, বিজেপির এই প্রচেষ্টা সফল হবে না।

তাঁদের দাবি সায়ন্তন বসুর ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নেমেছে সুন্দরবনের কয়েক হাজার আদিবাসী। মহিলারা থেকে শুরু করে সব ধর্ম নির্বিশেষে এলাকার মানুষ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
এদিন সরবেড়িয়া নতুন বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, সায়ন্তন বসুর কুশপুত্তলিকা দাহ করা হয়। তৃণমূলের দাবি এখন গণতান্ত্রিক পদ্ধতিতে ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষের। এরপর প্রতিবাদ ধিক্কার জানাবে ব্যাপক ভোটে তৃণমূল প্রার্থীর নুসরত জাহানকে জিতিয়ে এনে।












Click it and Unblock the Notifications