রাজ্যজুড়ে এনআরসি প্রতিবাদে তাণ্ডব রুখতে পথে তৃণমূল
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে হিংসাত্মক প্রতিবাদে বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার বসিরহাট মহকুমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকাল থেকে শুরু হয়েছে মিছিল।
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে হিংসাত্মক প্রতিবাদে বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার বসিরহাট মহকুমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকাল থেকে শুরু হয়েছে মিছিল।
যেভাবে এনআরসির প্রতিবাদে যেভাবে রাজ্যজুড়ে তান্ডব বাসে ও ট্রেনে আগুন অবরোধ-বিক্ষোভ চলছে তাদের সচেতন করতে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল করেছে শাসক দল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকাল থেকেমানুষকে সচেতন করতে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। বসিরহাটের বিভিন্ন জায়গায় যাতে অবরোধ-বিক্ষোভ সরকারি সম্পত্তি ভাঙচুর-আগুন বন্ধ হয় তার আবেদন জানিয়েছেন দলের নেতা কর্মীরা। বাড়ি বাড়ি রাস্তায় গ্রামে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করেছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে বসিরহাটে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কোনও ভাবেই যাতে আন্দোলন হিংসাত্মক আকার না নেয় সেদিকে নজর রাখার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Click it and Unblock the Notifications