বিজেপি ভেঙেই চলেছে, জঙ্গমলহলের আরও এক পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস

বিজেপিতে ফের ভাঙন, জঙ্গমলহলের আরও এক পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস

বিধানসভা ভোটের পর বিজেপিতে ভাঙন অব্যাহত রয়েছে। জঙ্গলমহলে ফের বিরাট ভাঙন ধরল বিজেপিতে। তার ফলে ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। এর আগে সাঁকরাইলের রোহিণী ও ছত্রী গ্রাম পঞ্চায়েতও বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার হাতছাড়া হল ঝাড়গ্রামের নেদাবহড়া পঞ্চায়েত।

বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলে ভিড়ছেন

বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলে ভিড়ছেন

ভোটের আগে যেভাবে বিজেপির পক্ষে দলবদল হয়েছিল, সেভাবেই বিজেপি ভাঙছে ভোটের পরে। তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলে ভিড়তে শুরু করেছেন। ফলে পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ছে বিজেপি। একের পর এক পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়ে তৃণমূলের হাতে আসছে।

গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তৃণমূলে

গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তৃণমূলে

সোমবার নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বিষ্টু সিং ও তাঁর অনুগামীরা তৃণমূলে যোগদান করেন। খগেন্দ্রনাথ মাহাতোর হাত থেকে তাঁরা দলীয় পতাকা তুলে নেন তৃণমূলের। তৃণমূলের দাবি, উন্নয়নের জোয়ারে সামিল হতেই তাঁরা দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির দাবি, ভয় দেখিয়ে তাঁদের যোগদান করানো হয়েছে।

তৃণমূল সংখ্যাগরিষ্ঠ বিজেপি সদস্যের দলবদলে

তৃণমূল সংখ্যাগরিষ্ঠ বিজেপি সদস্যের দলবদলে

বিষ্টু সিংয়ের দলবদলের পরই গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা তৃণমূলের দিকে ঝুঁকে যায়। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়ে যা বিজেপির পঞ্চায়েত সদস্যের দলবদলে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতটি দখল করে বিজেপি। বিজেপিই ছিল সংখ্যাগরিষ্ঠ।

সমীকরণ বদলে যায়, তৃণমূলের হাতে পঞ্চায়েত

সমীকরণ বদলে যায়, তৃণমূলের হাতে পঞ্চায়েত

বিগত তিন বছরে আমূল বদলে যায় পঞ্চায়েতের ছবি। ৬ আসন বিশিষ্ঠ পঞ্চায়েতে চারটি আসনে জয়ী হয় বিজেপি। বাকি দুটি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়। ফলে সমীকরণ দাঁড়িয়েছিল বিজেপির পক্ষে ৩-২। বিষ্টু সিংয়ের দলবদলে সমীকরণ বদলে যায় তৃণমূলের পক্ষে। পঞ্চায়েত দখল করে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+