তৃণমূলের নেতা-নেত্রীদের কথা শোনা যাবে ফেসবুকে, নয়া হাতিয়ার ‘নবজোয়ার রেডিও’

তৃণমূল এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ভোট ময়দানে নামতে চলেছে। ফেসবুককে মাধ্যম করে তৃণমূল মানুষের আরো কাছে পৌঁছে যেতে চাইছে। তাই যাতে দলের নেতা-নেত্রীদের কথা শোনা যায় ফেসবুকে, সেই ব্যবস্থা করে ফেলতে চাইছে তৃণমূল। জনসংযোগের এই পন্থাকে 'নবজোয়োর রেডিও' নাম দিয়েছে তারা।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস নবজোয়ার কর্মসূচি নিয়েছে। তৃণূমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৫ এপ্রিল কোচবিবারের সাহেবগঞ্জ থেকে এই কর্মসূচির সূচনা করেছিলেন। ইতিমধ্যে তা উত্তরবঙ্গের সমস্ত জেলা ঘুরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পালিত হচ্ছ।

তৃণমূলের নয়া হাতিয়ার ‘নবজোয়োর রেডিও’

দু-মাস ব্যাপী তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচি শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। এর মধ্যে আরও একটি চমক আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এবার 'নবজোয়ার রেডিও' চালু করতে চলেছে। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে শোনা যাবে নেতা-নেত্রীদের কথা।

জমনসংযোগ বাড়াতে এবার এই নয়া পন্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ফেসবুক পেজে ঢুকলেই শোনা যাবে নেতা-নেত্রীদের কথা। পডকাস্টের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতেই নতুন উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। নবজোয়ার কর্মসূচির পর নবজোয়ার রেডিওকে তারা হাতিয়ার করতে চলেছে।

কিন্তু ঠিক কী কারণে এই ভাবনা? সেই প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, বহু মানুষের কাছে টিভি নেই। সব স্তরে নবজোয়ারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই নবজোয়ার রেডিও শুরু করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতেই ২ মাস ব্যাপী নবজোয়ার যাত্রা বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের নয়া হাতিয়ার ‘নবজোয়োর রেডিও’

আর তিনি ঝাড়গ্রামে এসে জানালেন দলের বেনোজলদের বৃত্তের বাইরে বের করে নবজোয়ার আনতেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল। এবার আমরা নেতাদের কথা শোনাব ফেসবুকের মাধ্যমে। মানুষের কাছে তৃণমূলের মা-মাটি-মানুষের সরকারের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নবজোয়ার আনতে বেরিয়েছে। তারপরই হবে পঞ্চায়েতের পরীক্ষা। পঞ্চায়েতের পরই আগামী বছর লোকসভা ভোট। সেই ভোটে বিজেপিকে গণতান্ত্রিকভাবে বাংলা ছাড়া করার সংকল্প নিয়েছে তৃণমূল।

ঝাড়গ্রামের সভা থেকে শনিবারই মমতা বলেন, আর বেশিদিন নয়, ৬ মাস অপেক্ষা করুন। তারপর ওরা আর থাকবে না। আর ৬ মাস পরেই দিল্লি বদলাবে। একটু কষ্ট সহ্য করুন। ওরা এমনিতে পারে না, তাই রোজ ইতিহাস বদল করছে। বদলাতে বদলাতে নিজেরাই বদলে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+