শুভেন্দুর বিজেপিতে যোগদানে হাতছাড়া হয় হলদিয়া, কামব্যাকের লক্ষ্যে কী পরিকল্পনা তৃণমূলে
বিগত পুরসভা নির্বাচনে হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিধানসভা নির্বাচনে পুরো হলদিয়া ঘুরে যায় বিজেপির দিকে।
শুভেন্দু অধিকারী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর তাঁর বিজেপিতে যোগদানের পরপরই তৃণমূলের হাতছাড়া হলদিয়া। পুরসভা ভোটের আগে হলদিয়ায় কামব্যাকের লক্ষ্যে নয়া পরিকল্পনা নিয়েছে তৃণমূল।

২০২১-একর বিধানসভা নির্বাচনে হলদিয়ায় হারতে হয়েছে তৃণমূলকে। সেই ভোটের ফলে দেখা গিয়েছে হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৬টিতেই পিছিয়ে পড়েছে তৃণমূল। মাত্র তিনটিতে তৃণমূল এগিয়ে। এই অবস্থায় সামনেই হলদিয়া পুরসভা নির্বাচনে। সেই নির্বাচনেকর আগে ঘর গুছাতে তৎপর রাজ্যের শাসক দল।
বিগত পুরসভা নির্বাচনে হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিধানসভা নির্বাচনে পুরো হলদিয়া ঘুরে যায় বিজেপির দিকে। বিগত দু-বছর ধরে তৃণমূল চেষ্টা করছে হলদিয়ায় কামব্যাক করার। হলদিয়ায় প্রেস্টিজ ফাইট জিততে তৃণমূল আবার নতুন করে সাজছে হলদিয়ায়।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে পূর্ব মেদিনীপুরের পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। তারপরই হলদিয়া পুরসভা এবং পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ। করে শিল্পশহর হলদিয়ার কর্তৃত্ব ফিরে পেতে সংগঠনকে মজবুত করতে উদ্যোগী হন কুণাল।
তৃণমূল পরিকল্পনা করেছে, সাংগঠনিক স্তরে বেশকিছু রদবদল করতে। পুরভোটকে মাথায় রেখে সর্বত্র বুথ কর্মী সম্মেলন করার কথা ভাবছে তারা। ২০২০ সাল থেকে হলদিয়া পুরসভা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরিস্থিতি বদলাতে শুরু করে। শুভেন্দু অধিকারীর উপর এই শিল্পাঞ্চল-সহ গোটা জেলার দেখভালের দায়িত্ব দেওয়া ছিল। তিনিই বিজেপিতে চলে যাওয়ায় তৃণমূলের পক্ষে সংগঠন ধরে রাখা সম্ভব হয়নি।
তবে তৃণমূল আবার রাশ ধরেছে হলদিয়ার। আবার সংগঠনকে ঢেলে সাজিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে হলদিয়া পুরসভা ভোটের আগে। পঞ্চায়েতের পাশাপাশি হলদিয়া পুরসভা ভোটতে পাখির চোখ করেছে তৃণমূল। মমতা-অভিষেকের কাছে তা প্রেস্টিজ ফাইট হয়ে গিয়েছে।
তাই তমলুকের পর হলদিয়া পুরসভা এলাকার সংগঠনকেও নতুন করে সাজাতে চলেছে তৃণমূল। হলদিয়া পুনরুদ্ধার করতে একেবারে নতুন মুখকে সামনে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। লক্ষ্য পুরসভা ভোটে ২৯-০ করা। সংগঠনকে সেভাবেই সাজানো হচ্ছে। বুথ ধরে ধরে পরিকল্পনা করেছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেসেকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ওরা দিবাস্বপ্ন দেখছেন। হলদিয়ায় তারা কাজ করছেন। কেন্দ্রীয় সরকারের শিল্পাঞ্চলে কাজ করছে। এলাকার উন্নয়ন ঘটানো হচ্ছে। ফলে মানুষ আর তৃণমূল-মুখো হবে না। বিজেপির পক্ষেই থাকবেন হলদিয়াবাসী।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications