পুরভোটে প্রার্থী নির্বাচনে টাকার বিনিময়, বিজেপির পর এবার তৃণমূলেও উঠল অভিযোগ

পুরভোটে প্রার্থী নির্বাচনে টাকার বিনিময়, বিজেপির পর এবার তৃণমূলেও উঠল অভিযোগ

হাওড়াকে বাদ রেখেই বাংলার বাকি চার পুরনিগমের ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তারপরই শুরু হয়েছে তৎপরতা। বাংলার রাজনৈতিক দলগুলি কোমর বাঁধতে শুরু করেছে ভোট লড়াইয়ের জন্য। শুরু হয়ে গিয়েছে প্রার্থী নির্বাচনের তৎপরতা। আর এই পরিস্থিতিতে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে প্রার্থীর নাম সুপারিশের।

পুরভোটে প্রার্থী নির্বাচনে টাকার বিনিময়, বিজেপির পর এবার তৃণমূলেও উঠল অভিযোগ

কলকাতা পুরসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিল দলের একাংশ। এবার তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন দলেরই এক নেতা। এখানে আবার প্রকাশ্যে চলে এল দলের গোষ্ঠীকোন্দল। রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন দলেরই এক নেতা।

বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার বিনিময়ে প্রার্থীর নাম সুপারিশ করছেন আবার তিনি চাইছেন নিজের মেয়েকে একটি ওয়ার্ডে প্রার্থী করতে। তাঁর বিরুদ্ধে দলেরই একাংশ নেতা-কর্মী এই অভিযোগ লিখিত আকারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে বলে সূত্রের খবর। যদিও কোনও পক্ষই এর সত্যতা স্বীকার করেনি।

আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমে নির্বাচন। নির্বাচন হাওড়া বাদে বাকি পুরনিগমেও। নির্বাচন ঘোষমা হতেই উত্তেজনার পারদ চড়েছে। তৃণমূলের জনপ্রিয় নেতা তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি অবশ্য সেই অভিযোগ সমূলে নস্যাৎ করেছেন। তিনি বলেন, ওই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন।

বিধাননগর কর্পোরেশনের ১১টি ওয়ার্ড পড়ে তাপস চট্টোপাধ্যায়ের রাজারহাট-নিউটাউন বিধানসভা ক্ষেত্রের মধ্যে। ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শিবশঙ্কর ভাণ্ডারি। এই ওয়ার্ডে প্রার্থীপদ নিয়ে চাপানউতের শুরু হয়েছে তৃণমূলের অন্দরে দুই প্রতিপক্ষের মধ্যে। তাপস চট্টোপাধ্যায় ওই ওয়ার্ডে কো-অর্ডিনেটর রতন মৃধাকে প্রার্থী করতে চাইছেন। আর সব্যসাচী চাইছেন তাঁর অনুগামী শিবশঙ্কর ভাণ্ডারকে প্রার্থী করতে।

সব্যসাচী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় তাঁর অনুগামী শিবশঙ্কর ভাণ্ডারিও গিয়েছিলেন বিজেপিতে। আবার সব্যসাচী তৃণমূলে ফিরে আসার পর শিবশঙ্করও ফিরে আসেন তৃণমূলে। এখন প্রশ্ন বিদায়ী কাউন্সিলর নাকি বিদায়ী কো-অর্ডিনেটর কে হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তৃণমূলে শুধু এই ওয়ার্ডেই নয়, এমন সমস্যা বহু ওয়ার্ডেই তৈরি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই পরিস্থিতিতে বিধায়কের বিরুদ্ধে প্রার্থী নির্বাচন নিয়ে অভিযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিধাননগর তৃণমূল এখন ধর্মসংকটের মুখে। সব্যসাচী আগে বিধাননগরের মেয়র ছিলেন। ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক। এখন তাঁর জায়গায় বিধায়ক হয়েছেন তাপস চট্টোপাধ্যায়। বিধাননগরের বিদায়ী পুরবোর্ডের ডেপুটি মেয়রও তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+