রাজ্যসভায় তৃণমূলের তুরুপের তাস গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, অর্পিতার আসনে নাম প্রস্তাব

রাজ্যসভায় তৃণমূলের তুরুপের তাস গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, অর্পিতার আসনে নাম প্রস্তাব

গোয়ার বিধানসভা ভোটের আগে বড় চমক তৃণমূল কংগ্রেসের। অর্পিতা ঘোষের আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও(Luizinho Faleiro)-কে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৯ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ফলেইরিও। তারপরেই গোয়ায় সংগঠন শক্তিশালী করতে ঝাঁপিয়েছে তৃণমূল।

অর্পিতার আসনে ফেলেইরিও

অর্পিতার আসনে ফেলেইরিও

গোয়া বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। সকলকে চমকে গিয়েইএক প্রকার রাজ্যসভায় মনোনয়ন দিল সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরিওকে। তাঁকে দলে টেনেই গোয়ায় শক্তি বাড়াতে শুরু করে তৃণমূল কংগ্রেস। তারপরে রাজ্য সভায় তাঁর নাম মনোনয়ন করায় আরও জোর বাড়বে সেখানে তাতে কোনও সন্দেহ নেই। অর্পিতা ঘোষের আসনে ফেলেইরিওকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। এর আগে মানস ভুঁইঞার আসনে রাজ্যসভায় সাংসদ করা হয়েছে সুস্মিতা দেবকে। তিনিও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক মহলের দাবি রাজ্যসভার সাংসদ পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই কংগ্রেসের এই দুই হেভিওয়েট নেতাকে দল বদল করিয়েছিল তৃণমূল কংগ্রেস।

 গোয়ায় শক্তিবৃদ্ধি তৃণমূলের

গোয়ায় শক্তিবৃদ্ধি তৃণমূলের

ত্রিপুরার পর গোয়ায় ক্রমশ শক্তি বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোয়া সফর করেছেন। সেখানে ইতিমধ্যেই পার্টি অফিস খুলে ফেলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন নফিসা আলি এবং লিয়েন্ডার পেজের মত তারকা। আরও যোগদানের সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে। গোয়ায় সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ওব্রায়েনকে। সেখানে রীতিমতে ক্যাম্প করে রয়েছেন তিনি। গোয়ায় তিন মাসের মধ্যে সরকার গঠন করে দেখাবে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টার্গেট ২০২৪

টার্গেট ২০২৪

কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ফেলেইরিও। তার যোগদানে উত্তর পূর্বের রাজ্য নিয়ে বেশ আশা দেখছে তৃণমূল কংগ্রেস। কারণ কংগ্রেসে থাকাকালীন ফেলেইরিও উত্তর পূর্বের রাজ্যগুলির দেখাশোনার দায়িত্ব সামলেছেন বহুদিন। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সূত্রের খবর আজ
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন লুইজিনহো ফালেইরিও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি এমনই খবর পাওয়া গিয়েছে। কয়েকদিন আগেই গোয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ নভেম্বরও ফের গোয়া সফরে যাওয়ার কথা। তার আগেই কলকাতায় বিশেষ বৈঠক বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+