সাইকেল চালিয়ে সংসদে যাবেন তৃণমূল সাংসদরা, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
প্রিয়াঙ্কা ফিরিয়েছিলেন সলমন থেকে রজনীকান্তের ছবির অফার ! তাঁর প্রত্যাখ্যানের লিস্ট একনজরে
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এর আগে বাড়ি থেকে বিধানসভা পর্যন্ত সাইকেল চালিয়ে এসেছিলেন মন্ত্রী বেচারাম মান্না। এবার সেই প্রতিবাদকেই দিল্লিতে নিয়ে যেতে চলেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবার সাইকেল চালিয়ে সংসদে যাবেন। আসন্ন বাদল অধিবেশনের শুরুতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদে নামছে তৃণমূল।

সাইকেল চালিয়ে সংসদ ভবনে যাবেন তৃণমূল সাংসদরা
১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ওইদিন দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে সংসদ ভবনে যাবেন তৃণমূল সাংসদরা। সাইকেল নিয়ে রাজধানীর পথে এবার নামতে চলেছে তৃণমূল। তবে একটাই সমস্যা বয়স আর অভ্যাস। অনেক সাংসদেরই বয়সের ভারে সাইকেল চালানোর অভ্যাসটাই চলে গিয়েছে।

দলীয় অফিস চত্বরে মহড়া দিচ্ছেন তৃণমূল সাংসদরা
তৃণমূল এই অভিনব প্রতিবাদে নামার আগে তাই রীতিমতো মহড়া দিতে শুরু করেছে। দি্ল্লির সাউথ অ্যাভিনিউয়ে দলীয় অফিস চত্বরে মহড়া দিচ্ছেন তৃণমূল সাংসদরা। সাইকেল ভাড়া নিয়ে এই অভিযান চালানো হবে। সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় দামবৃদ্ধি নিয়ে প্রতিবাদ চলবে তৃণমূলের।

সংসদীয় রীতি মেনেই এই প্রতিবাদের বার্তা মমতার
দিল্লির রাজপথে নেমে আন্দোলনকে কীভাবে পরিচালনা করতে হবে, তা শিখিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা চিৎকার-চেঁচামিচি নয়, সংসদীয় রীতি মেনেই এই প্রতিবাদ হবে বলে সাংসদদের জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ চলবে, কিন্তু তার ধরন এমন হবে না যা বঙ্গ সংস্কৃতির অন্তরায় হয়ে ওঠে।

জ্বালানি ইস্যু ছাড়াও চারটি বিষয়ে প্রতিবাদ তৃণমূলের
তৃণমূল জানিয়েছে, জ্বালানি ইস্যু ছাড়াও চারটি বিষয় তুলে ধরা হবে। তৃণমূলের তরফে রাজ্যপালকে প্রত্যাহারের দাবি তোলা হবে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ থাকবেষ এজেন্সিট দিয়ে তৃণমূল মন্ত্রী-বিধায়কদের হয়রানির বিষয়টিও থাকবে। আর থাকবে মানবাদিকার কমিশন কর্তৃক রাজ্যের মন্ত্রী-বিধায়কদের দুষ্কৃতী আখ্যার বিষয়টিও।












Click it and Unblock the Notifications