আটকে দেওয়া হতে পারে বিমানবন্দরে, নাগাল্যান্ড সফর বাতিল করল তৃণমূল কংগ্রেস

আটকে দেওয়া হতে পারে বিমানবন্দরে, নাগাল্যান্ড সফর বাতিল করল তৃণমূল কংগ্রেস

নাগাল্যান্ডের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশে। আজই সেখানে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু সফর বাতিল করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। বিমানবন্দরে পৌঁছেও সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কারণ। নাগাল্যান্ডের ঘটনার পর সেখানে বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হতে পারে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। সেকারণেই এই মুহূর্তে নাগাল্যান্ড সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সফর বাতিল তৃণমূলের

সফর বাতিল তৃণমূলের

নাগাল্যান্ড সফর বাতিল করল তৃণমূল কংগ্রেস। আজই তৃণমূল কংগ্রেসের সদস্যদের সেখানে যাওয়ার কথা ছিল। প্রতিিনধিদলে ছিলেন, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার ও শান্তনু সেন। গতকালই নাগাল্যান্ডে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সেখানে যাওয়ার কথা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। তারপরেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেখানে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করেন। নাগাল্যান্ডে এখন ১৪৪ ধারা জারি রয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা সেখানে গেলে পুলিশ তাঁদের আটকে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

নাগাল্যান্ডে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু

নাগাল্যান্ডে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু

শনিবার রাতে মর্মান্তিক ঘটনা ঘটেছে নাগাল্যান্ডে। নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা গিয়েছেন ১৫ জন গ্রামবাসী। অনুপ্রবেশের সন্দেহে গুলি চালিয়েছিল নিরাপত্তারক্ষীরা এমনই দাবি করেছে সেনাবাহিনী। এই নিয়ে গোয়েন্দাদের িরপোর্টের উপরে সন্দেহ প্রকাশ করেছে সেনা। বিবৃতি গিয়ে এই ঘটনা দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন ভারতীয় সেনা। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই ঘটনার কড়া সমালোচনা করেছে রাজনৈতিক মহল। এই ঘটনা গণহত্যার সামিল বলে তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী নাগাল্যান্ড বিজেপিও এই ঘটনার সমালোচনা করেছে।

অমিত শাহের বিবৃতি দাবি

অমিত শাহের বিবৃতি দাবি

এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও সমালোচনা থামে নি। সংসদের অধিবেশনের পর এই নিয়ে তোলপাড় হচ্ছে সাংসদ। আফস্পা ফেরানোর দাবি করেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘটনার তীব্র নিন্দা করে আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। মিথ্যে কথা ছাড়া কিছু বলেননা অমিত শাহ। তাই তাঁর বিবৃতিতে বিশ্বাস নেই এমনই জানিয়েছেন সুস্মিতা দেব।

উত্তাল সংসদ

উত্তাল সংসদ

নাগাল্যান্ডের ঘটনা নিয়ে সকাল থেকেই উত্তাল সংসদ অধিবেশন। সকাল থেকেই দফায় দফায় এই নিয়ে সরব হয়েছেন বিরোধীদলের সাংসদরা। তাঁরা অভিযোগ করেছেন এই ঘটনায় আফস্পা প্রত্যাহার করতে হবে। আফস্পা আইনে গুিল করার অধিকার রয়েছে সেনা বাহিনী। েসটা আর হতে দেওযা যাবে না। আসাদউদ্দিন ওয়েইসিও এই ঘটনা নিয়ে তীব্র নিশানা করেছেন মোদী সরকারকে। এদিকে নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+