শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের আগেই বিস্ফোরক সাংসদ! ফের অস্বস্তি বাড়ল তৃণমূলে
আরও এক তৃণমূল সাংসদ বেসুরো বাজতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংসদ সুনীল মণ্ডলের সাক্ষাৎ নিয়ে যখন জল্পনা চলছে, তখনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল।
আরও এক তৃণমূল সাংসদ বেসুরো বাজতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংসদ সুনীল মণ্ডলের সাক্ষাৎ নিয়ে যখন জল্পনা চলছে, তখনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে দেখা করতে যাওয়ার আগে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ দাগেন সুনীল মণ্ডল।

এক নম্বর সৈনিকরাই বোমা ফাটাচ্ছে দলে
সুনীল মণ্ডলের কথায়, দলের এই সময়ে একজোট হওয়ার দরকার ছিল। কিন্তু দল একজোট হতে পারেনি। দলের মধ্যে বিদ্রোহের সুর ধরা পড়েছে। শুভেন্দু-রাজীবকে নিয়ে জল্পনার মধ্যে জিতেন্দ্র তিওয়ারি বোমা ফাটিয়েছেন। এক নম্বর সৈনিকরাই বোমা ফাটাচ্ছে দলে। সুনীল মণ্ডল বিস্ফোরক অভিযোগ করছেন দলের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে।

তোলাবাজ, বিভ্রান্তি সৃষ্টিকারীরাই দলে ভালো পদে
তিনি অভিযোগ করেন, দলের মধ্যে যাঁরা তোলাবাজ, যাঁরা বিভ্রান্তির সৃষ্টি করছে, তাঁরাই দলে ভালো পদ পাচ্ছে। ফলে যাঁরা তৃণমূলের প্রকৃত কর্মী তাঁদের ক্ষোভ বাড়ছে। প্রশান্ত কিশোর সম্পর্কে তিনি তীব্র কটাক্ষ করে বলেন, বাংলার রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই এমন একজনকে এলে দল চালানো যায় না।

ভাড়াটে সৈন্য দিয়ে কখনও যুদ্ধ জয় করা যায় না
সুনীল মণ্ডলের কথায়, সাংগঠনিক শক্তি যদি কোনও দলে মজবুত না হয় তাহলে সে দল বেশিদিন টিকে থাকতে পারে না। যে পয়সা নিয়ে রাজনীতি করে সেকি বুঝবে এসব। ভাড়াটে সৈন্য দিয়ে কখনও যুদ্ধ জয় করা যায় না। ওই স্তাবকেরা কথা বলবে, আদেশ দেবে, সেটা মেনে নেব না। ওর থেকে আমাদের শিক্ষাদীক্ষা, রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি।

সুনীলদা আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই
শুধু এখানেই থেমে যাননি সুনীল মণ্ডল। তিনি প্রয়োজনে দল ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন। সুনীল মণ্ডলের সমর্থনে পোস্টারও পড়ছিল। সেখানে লেখা ছিল- সুনীলদা আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই। আর এই ব্যানার নিয়ে পাল্টা দলেরই সমালোচনা করেন সুনীল মণ্ডল। তিনি বলেন, এগুলো মানুষের ক্ষোভের প্রকাশ। কাকে বারণ করব। সুনীল মণ্ডলের এই বেসুরো কথাবার্তা আরও অস্বস্তিতে ফেলে দিল তৃণমূলকে।












Click it and Unblock the Notifications