বহিরাগতরা রাজ্যে শান্তি নষ্টের চেষ্টা চালাছে, বিজেপির পঞ্চপাণ্ডবকে নিশানা সুখেন্দুশেখরের

বহিরাগতরা রাজ্যে শান্তি নষ্টের চেষ্টা চালাছে, বিজেপির পঞ্চপাণ্ডবকে নিশানা সুখেন্দুশেখরের

বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বহিরাহতরা। বিজেপির পঞ্চপাণ্ডবকে নাম না করেই আক্রমণে বিঁধলেন বিজেপি সাংসদ সুখেন্দুশেখর রায়। সাংবাদিক বৈঠক করে সুখেন্দু বলেছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা যেভাবেই হোক রুখতে হবে। বাংলাকে কিছুতেই গুজরাট বানাতে দেওয়া হবে না। বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। শান্তি আর উন্নয়নেই মমতা সরকারের একমাত্র অ্যাজেন্ডা। বাংলার মানুষ কিছুতে বাংলাকে গুজরাত বানাতে দেবে না বলে দাবি করেছেন তিনি।

অশান্তি ছড়াচ্ছে বহিরাগতরা

অশান্তি ছড়াচ্ছে বহিরাগতরা

বুধবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি নাম না করেই বিজেিপকে আক্রমণ শানিয়ে বলেছেন বহিরাগতদের এনে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সাংসদ। তিনি পাল্টা হুঁশিয়ারি করে বলেছেন এই অশান্তি ছড়ানোর েচষ্টা যেভাবেই হোক রুখতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল থেকেই অমিত শাহের নির্দেশে দিল্লির ৫ নেতাদের বাংলার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরা সকলেই বাইরের নেতা। বাংলার সঙ্গে এদের কোনও যোগাযোগ এতোদিন ছিল না।

গুজরাত মডেল নিয়ে হুঁশিয়ারি

গুজরাত মডেল নিয়ে হুঁশিয়ারি

বিজেপি বাংলাকে গুজরাত বানামে। কয়েকদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শুখেন্দুশেখর রায়। সাংবাদিক বৈঠকে বিজেপির উপর পাল্টা চাপ তৈরি করে তিনি অভিযোগ করেন বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানতে চাইছে না সেকারণেই গুজরাতকে বাংলা করার কথা বলছেন।

উন্নয়নই মূল এজেন্ডা

উন্নয়নই মূল এজেন্ডা

তৃণমূল কংগ্রেস সাংসদ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ক্ষমতায় আসে তখন চরম অস্থির পরিস্থিতি ছিল রাজ্যে। গোটা রাজ্যে স্থিতাবস্থা িফরিয়ে নতুন করে বাংলাকে গড়েছেন মমতা। উন্নয়নই মমতা সরকারের মূল এজেন্টা বলে দাবি করেছেন সুখেন্দু শেখর রায়। এই উন্নয়নের খতিয়ান দিতে ২৯ নভেম্বর থেকে বঙ্গধ্বনি কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

লোকসভা ভোটের সঙ্গে তুলনা কেন

লোকসভা ভোটের সঙ্গে তুলনা কেন

লোক সভায় ১৮টি পেলে বিধানসভায় ২০০টি আসনের বেশি পাবে বিজেপি। এমনই প্রচার করছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস সাংসদ পাল্টা আক্রমণ করে বলেন কোনও ভোটের সঙ্গেই কোনও ভোটকে মেলানো যায় না। বিশেষ করে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটকে মেলানো একেবারেই উচিত নয়। বিজেপি সেটাই করে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+