শুভেন্দু দলের নীতী নির্ধারণ কমিটির সদস্য, দলবদলের জল্পনার অবসান ঘটানোর চেষ্টায় সুখেন্দুশেখর
শুভেন্দু দলের নীতী নির্ধারণ কমিটির সদস্য, দলবদলের জল্পনার অবসান ঘটানোর চেষ্টায় সুখেন্দুশেখর
শুভেন্দু তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন। তিনি রাজ্যের পরিবহণ মন্ত্রী। দলের নীতী নির্ধারণ কমিটির সদস্য। দাপটের সঙ্গে শুভেন্দুর তৃণমূল কংগ্রেসে থাকার দাবি জানালেন সাংসদ শুখেন্দু শেখর রায়। অমিত শাহের দ্বিতীয়বার রাজ্য সফরে আসার আগে শুভেন্দু অধিকারী সংকট মেটাতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল। শুভেন্দুর মান ভঞ্জনে দুই বর্ষিয়ান তৃণমূল সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুভেন্দুর অবস্থান রহস্য
আগামিকাল রামনগরে মেগা শো শুভেন্দুর। তার আগে আজ তমলুকে সমবায় দিবসের অনুষ্ঠানে বক্তা হিসেবে এসেছিলেন শুভেন্দু। সেখানে ফের জল্পনা বাড়িয়ে অধিকারী গড়ের রাজপুত্র বলেছেন বিভিন্ন সমবায়ে আমাকে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছিল মনোনিত হয়ে আসিনি। এতে আবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে শুভেন্দুর অবস্থান। আগের কয়েকটি সভায় দল ও দলনেত্রীর হয়ে কথা বলেছিলেন তিনি।

তৃণমূলেই শুভেন্দু
বুধবার সাংবাদিক বৈঠকে সাংসদ সুখেন্দুশেখর রায় দাবি করেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, আছেন এবং থাকবেন। দলের নীতী নির্ধারণ কমিটির সদস্য তিনি। কাজেই এই নিয়ে কারোর কোনও বিষয়েই সন্দেহ নেই। মুখে শুভেন্দুর দলে থাকার দাবি জানালেও তলে তলে পরিবহণ মন্ত্রীর মান ভঞ্জনের মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে দল।

শর্ত দিলেন শুভেন্দু
অমিত শাহের দ্বিতীয়বার বঙ্গ সফরে আসার আগে শুভেন্দু সংকট কাটাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। দলের দুই প্রবীণ সাংসদকে শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক বর্ষিয়ান সাংসদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু। ভাইফোঁটার দিন সেই বৈঠক অত্যন্ত গোপন রাখা হয়েছিল। দেহরক্ষী ছাড়াই বৈঠকে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই বেশ কিছু শর্ত নাকি শুভেন্দু অধিকারী দলকে দিয়েছেন।

অভিষেক ও প্রশান্ত কিশোরে ক্ষোভ
দলনেত্রীর হাতে রাশ নেই দলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের হাতে দলের রাশ চলে গিয়েছে। তাঁরা যেভাবে দল চালাচ্ছে তাতে আপত্তি জানিয়েছেন শুভেন্দু। এর আগে কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামীও দাবি করেছিলেন দলনেত্রীর হাতে আর দলের রাশ নেই। শুভেন্দুর ক্ষোভ প্রকাশের পর শাসক দলে চাপ বাড়তে শুরু করেছে। এদিকে আগেই প্রশান্ত কিশোর শুভেন্দুর বাড়িতে গিয়ে নেতার মান ভঞ্জনের চেষ্টা করেছেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। শিশির অধিকারীতে কড়া বার্তাও পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications