মোদীর কাছে গরিবের প্যাকেজ দাবি তৃণমূলের, করোনার সর্বদলে সওয়াল দিনমজুরদের পক্ষে

মোদীর কাছে গরিবের প্যাকেজ দাবি তৃণমূলের, করোনার সর্বদলে সওয়াল দিনমজুরদের পক্ষে

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কী করণীয় তা নিয়ে সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ প্যাকেজ দাবি করলেন। এদিন তৃণমূলের পক্ষে সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিশেষ প্যাকেজ দাবি করেন দিনমজুরদের জন্য।

বিশেষ আর্থিক প্যাকেজের দাবি

বিশেষ আর্থিক প্যাকেজের দাবি

ভিডিও কনফারেন্স মোদীর সঙ্গে বৈঠকের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউনের মধ্যে ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের দুর্বিসহ অবস্থার মধ্যে পড়তে হয়েছে। রাজ্যের দিনমজুরদের অর্থাৎ খেটেখাওয়া মানুষদের অবস্থাও খুব করুন। তাই তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের বন্দোবস্ত করুক কেন্দ্র।

পি চিদন্বরমের দাবির সঙ্গে মিল

পি চিদন্বরমের দাবির সঙ্গে মিল

মোদীর সর্বদল বৈঠকের আগে এই দাবিই উত্থাপন করেছিলেন কংগ্রেস নেতা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি দাবি করেন, সমাজের গরিব ও অর্থনৈতিকভাবে প্রান্তিক অংশের মানুষের জন্য এবার কিছু ভাবা দরকারা কেন্দ্রের সরকারের। গরিবদের হাতে যাতে আরও কিছু নগদ টাকা দেওয়া যায়, তার বন্দোবস্ত করা উচিত।

গরিব মানুষের দিকে তাকান প্রধানমন্ত্রী

গরিব মানুষের দিকে তাকান প্রধানমন্ত্রী

সেই একই দাবি উত্থাপন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। মোদীর কাছে সুদীপের দাবি, গরিব মানুষের দিকে এবার ফিরে তাকান প্রধানমন্ত্রী। এই লকডাউনের জেরে তাঁদের অবস্থা করুন। ভাঁড়ার শূন্য, হাতেও পয়সা নেই। তাই তাঁদের কথা ভেবে দেখা দরকার।

আরও যাঁরা দাবি তুললেন

আরও যাঁরা দাবি তুললেন

এদিন মোদীর ডাকা সর্বদল বৈঠকে তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, এনসিপির শারদ পাওয়ার, শিবসেনার সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, বহুজন সমাজ পার্টির এসসি মিশ্র প্রমুখ। তাঁরা প্রত্যেকেও গরিবের হাতে নগদ অর্থের দাবিতে সরব হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+