পাকাপাকিভাবে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ! পিছনে লম্বা তালিকা

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সৌমিত্র।

তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েই প্রশাসনের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রায় বিদ্রোহ ঘোষণা করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ ছিল জেলার এসডিপিও সুকমল দাস তাঁর ব্যক্তিগত আপ্তসহায়ক সুশান্ত দাসকে অপহরণ করেছেন। এমনকী তাঁকে খুনের চক্রান্ত করছেন।

বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ

এই অভিযোগের পর ২৪ ঘণ্টাও কাটল না। তার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সৌমিত্র। তিনি ছাড়াও দলের আরও ৫-৬জন নেতা লোকসভা ভোটের আগেই দল বদলে বিজেপিতে যোগদান করতে পারেন বলে শোনা গিয়েছে। এদিন সংসদেও তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা মুকুল রায়ের সঙ্গে দেখা গিয়েছে বলে খবর।

কয়েক সপ্তাহ আগে সৌমিত্র অভিযোগ করেন, দলের নেতা-কর্মীদের ওপরে অত্যাচার চালানো হচ্ছে। জেলা নেতৃত্বের পাশাপাশি বিষ্ণুপুরের এসডিপিও সুকমল দাস সম্পর্কেও একাধিক অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দিল্লি থেকে নিজের ফেসবুক পেজে লাইভ করে ফের অভিযোগ করেন সৌমিত্র। সুকমল দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানান।

সৌমিত্রর এই দল ছাড়ার খবরে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। মঙ্গলবার রাতেই মুকুল রায়ের সঙ্গে দেখা করেন সৌমিত্র। ফোনেই নাকি বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরপরে এদিন বিজেপিতে যোগ দেওয়ার খবর সামনে এসেছে। এদিনই দিল্লিতে বিজেপি নেতৃত্বের সামনে গেরুয়া শিবিরে যোগ দেন সৌমিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+