দলের নেতাদের দুর্নীতি নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুললেন সৌগত রায়, কী বলেছেন তৃণমূলের সাংসদ
দলের নেতাদের দুর্নীতি নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুললেন সৌগত রায়, কী বলেছেন তৃণমূলের সাংসদ
ফের দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে প্রকাশ্য মুখ খুললেন সাংসদ সৌগত রায়। বরানগরে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে প্রকাশ্যেই দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিিন। দলের প্রবীণ সাংসদ বলেছেন,'আমি ব্যথিত হই যখন দেখি দলেরই কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে৷ যাদের ছোট থেকে দেখলাম, তারা কখন দুর্নীতি পরায়ণ হয়ে পড়ল, তা টের পাইনি৷'

একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন দলের প্রথম সারির নেতারা। পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। গরুপাচার কাণ্ডে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এমনকী িনয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতর হয়েছে বিধায়ক মানিক ভট্টাচার্য। তাছাড়া একাধিক মন্ত্রীর ঘরে সিবিআই হানা হয়েছে। একের পর এক নেতাকে জেরা করছে ইডি-সিবিআই। এই ঘটনায় চাপে রয়েছে মমতা সরকার।
দলের অন্দরেই এই নিয়ে একাধিক নেতা বেফাঁস মন্তব্য করে চলেেছন। সেই তালিকায় নাম জুড়েছে দমদমের সাংসদ সৌগত রায়ের। আবারও দলের নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বক্তব্য। বরানগরে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সৌগত রায় বলেেছন, 'আমি ব্যথিত হই যখন দেখি দলেরই কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে৷ যাদের ছোট থেকে দেখলাম, তারা কখন দুর্নীতি পরায়ণ হয়ে পড়ল, তা টের পাইনি৷ দেখে দুঃখিত, ব্যথিত হই৷ এই যে চাকরিতে লোক ঢুকোতে হবে ইত্যাদি এর মধ্যে গেলে তার শেষ কোথায় কেউ জানে না৷'
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তিনি বলেছিলেন দোষ প্রমাণিত হলে শাস্তি পাবে। এক প্রকার পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির সঙ্গে তাঁর নাম যে কোনও ভাবেই জড়িয়ে নেই তা স্পষ্ট করে দিয়েছিলেন তিিন। কারণ পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়াক ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছিল। তারপরে শোনা যায় সেই ফ্ল্যাটে যেতেন সৌগত রায়। যদিও সাংসদ সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিিন দাবি করেছিলেন পার্থর যে বেলঘরিয়ায় ফ্ল্যাট রয়েছে সেটা তিনি জানতেনই না।












Click it and Unblock the Notifications