ধোঁয়াশা জিইয়ে রেখে সভায় বার্তা শুভেন্দুর, পরের সপ্তাহে ফের পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক সৌগতদের
ধোঁয়াশা জিইয়ে রেখে সভায় বার্তা শুভেন্দুর, পরের সপ্তাহে ফের পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠক সৌগতদের
'মুখ্যমন্ত্রী আমায় তাড়িয়ে দেননি, আমিও ছেড়ে যাই নি'। নিজের বক্তব্যে তৃণমূলে থাকা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। তবে তাঁর ভেতরে যে ক্ষোভ রয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। বিক্ষুব্ধ শুভেন্দুকে বশে আনতে ফের দলনেত্রীর নির্দেশে পরের সপ্তাহে আলোচনায় বসছেন সৌগত রায়। তবে দিন এখনও ঠিক হয়নি। কবে কখন এবং কোথায় হবে বৈঠক তা শুভেন্দুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সৌগত রায়।

শুভেন্দুর বার্তা
দলে থাকছেন না ছেড়ে যাচ্ছেন এই নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্বমেদিনীপুরের সভা থেকে শুভেন্দু নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী তাঁকে তাড়িয়েও দেননি, আবার তিনি ছেড়েও যাননি। এখনও রাজ্যমন্ত্রিসভার সদস্য রয়েছে। তবে শুভেন্দু এই বক্তব্যে যথেষ্ট ধোঁয়াশা রয়ে গিয়েছে। স্পষ্ট ব্যাখ্যা তিনি দেননি।

ফের বৈঠক শুভেন্দুর সঙ্গে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর মান ভঞ্জনের দায়িত্ব দলের দুই প্রবীণ সাংসদের উপর দিয়েছেন। এক সৌগত রায় এবং দ্বিতীয় জন সুদীপ বন্দ্যোপাধ্যায়।ভাইফোঁটার দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দফায় বৈঠক সেরেছেন সৌগত রায়। টেলিফোনে কথা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। শুভেন্দুর এই বার্তার পরেই দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাংসদ সৌগত রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। পরের সপ্তাহেই এই বৈঠক হবে। তবে কোথায়, কবে এবং কখন সেটা শুভেন্দুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সৌগত।

মুখ্যমন্ত্রীর নির্দেশ
শুভেন্দু অধিকারী আগের বৈঠকে অভিষেক এবং প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অভিষেক এবং প্রশান্ত কিশোর যেভাবে দল চালােত চাইছেন তাতে তাঁর আপত্তি রয়েেছ বলে জানিয়েছিলেন শুভেন্দু। সুব্রত বক্সি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পরিচালনা চান তিনি। শুভেন্দুর এই বক্তব্য দলনেত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌগত রায়।

গুরুত্ব চান শুভেন্দু
সূত্রের খবর দলে আগে একাধিক দায়িত্বে ছিলেন শুভেন্দু। সেই গুরুত্ব তিনি ফিরে পেতে চাইছেন। এমনই প্রস্তাব পরবর্তী বৈঠকে শুভেন্দু অধিকারী পেশ করতে পারেন বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন সৌগত রায়। সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈিতক মহল।












Click it and Unblock the Notifications