TMC Vs BJP: শিশির-দিলীপ হাত মেলালেন! সঙ্গে সঙ্গেই উঠল চোর-চোর স্লোগান, পাল্টা জয় শ্রীরাম

তৃণমূল সংসদ শিশির অধিকারী আসলে কোন দলে, তা নিয়ে বিতর্কের শেষ নেই। বিজেপির সঙ্গে সহাবস্থান করছেন আবার তিনি তৃণমূলের সাংসদ পদেই রয়েছেন। মঙ্গলবার তিনি এসেছিলেন এগরার স্থায়ী সমিতি নির্বাচনে অংশ নিতে, এসছিলেন বিজেপি সাসংদ দিলীপ ঘোষও। উভয়ে হাত মেলাতেই হুলুস্থুল-কাণ্ড এগরায়।

দিলীপ ঘোষ ও শিশির অধিকারী প্রায় একই সময়ে এসে নামেন এগরা পঞ্চায়েত সমিতি ভোটের সামনে। তাঁর হাত মিলিয়ে কোলাকুলি করেন। তারপরই শিশির অধিকারীর উদ্দেশ্য করে উঠল চোর-চোর স্লোগান। দিলীপ ঘোষের সঙ্গে আসা অনুগামীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন।

TMC Vs BJP

তৃণমূল সাংসদ শিশির অধিকারী কোনদিকে ভোট দেন, তা নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল। সেই উত্তেজনার পারদ আরও চড়ে যায় দিলীপ ঘোষের সঙ্গে একই সঙ্গে এসে হাত মিলিয়ে ভোট দিতে যাওয়ার সময়। তৃণমূলের কর্মী-সমর্থকরা শিশির অধিকারীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন।

এগরা দু'নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোটাভুটি ছিল আজ। সেখানে সাংসদ হিসেবে ভোট দিতে যান শিশির অধিকারী। ভোট দিতে দু'নম্বর ব্লকে পৌঁছনোর পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা শিশির অধিকারীকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন। ব্যাপক উত্তেজনা তৈরি হয় ব্লক চত্বরে।

TMC Vs BJP

একইসময়ে দিলীপ ঘোষও আসেন এগরায় দু-নম্বর পঞ্চায়েত সমিতিতে ভোটাভুটিতে অংশ নিতে। শিশির অধিকারীর সঙ্গে হাত মেলান। তৃণমূল কর্মীরা শিশির অধিকারীকে উদ্দেশ্য করে যখন চোর চোর স্লোগান তুলছেন, তা চাপা দেওয়ার জন্য পাল্টা বিজেপির পক্ষ থেকেও জয় শ্রীরাম স্লোগান ধ্বনি দেওয়া হয়।

তৃণমূল বিজেপি নেতা ও কর্মী-সমর্থকদের দুই বাগযুদ্ধে ক্রমেই উত্তপ্ত হতে থাকে এগরা দু'নম্বর পঞ্চায়েত সমিতি চত্বর। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক বেগ পেতে হয় পুলিশকর্মীদের। পরক্ষণে ভোট দিয়েই ব্লক চত্বর ছেড়ে বেরিয়ে যান কাঁথির তৃণমূল সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+