Vande Bharat Express Train: হাওড়া থেকে 'মোদীর রাজ্যে' ছুটুক বন্দে ভারত! তৃণমূল সাংসদের দাবি ঘিরে হৈচৈ

Vande Bharat Express Train: হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারত বারাণসী পর্যন্ত চালানোর দাবি তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার (TMC MP shatrughan sinha) । চলতি মাসেই একাধিক রুটের জন্য বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় ছিল হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারতও। আর এই ট্রেনটিকে গয়া নয়, বারাণসী পর্যন্ত যাতে চালানো হয় সেই দাবিই জানালেন তৃণমূল সাংসাদ।

সম্প্রতি আসালসোলে রেলের এক বৈঠকে যোগ দেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। ছিলেন ধানবাদের সাংসদ সহ আসানসোল এবং মালদহ ডিভিশনের একাধিক শীর্ষ আধিকারিক এবং সাংসদ। ছিলেন পূর্ব রেলের শীর্ষ আধিকারিকরাও। আর সেখানেই রেল পরিষেবার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।

vande bharat express Train

শুধু তাই নয়, ওই বৈঠকেই হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express Train) গয়া পর্যন্ত নয়, বারাণসী পর্যন্ত চালানোর দাবি জানান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয়। জানা গিয়েছে, এহেন প্রস্তাব আগামিদিনে ভেবে দেখা হবে। তবে এক্ষেত্রে রেল ট্র্যাক এবং পরিকাঠামো উন্নতি প্রয়োজন বলে একটি সূত্রের দাবি।

বলে রাখা প্রয়োজন, গত ১৫ সেপ্টেম্বর ভার্চুয়ালের মাধ্যমে হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ১৮ ডিসেম্বর থেকে বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করেছে এই ট্রেন। বুধবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলে এই ট্রেন। তবে এখনও পর্যন্ত এই ট্রেনে তেমন যাত্রী হচ্ছে না।

হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ২৫ শতাংশ পর্যন্ত পর্যন্ত অ্যাডভান্সড টিকিট বুকিং হচ্ছে না। আর তা চিন্তা বাড়াচ্ছে রেল আধিকারিকদের। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ভাবনা চিন্তা। বলে রাখা প্রয়োজন, ধানবাদবাসী প্রথমদিন থেকেই কার্যত এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে বারাণসী পর্যন্ত চালানোর দাবি জানাচ্ছেন। এবার সেই দাবিই রেলের কাছে তুলে ধরলেন তৃণমূল সাংসদ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার এই বিষয়ে রেলের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া থেকে বারাণসী রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানোর পরিকল্পনা আছে। সম্ভবত বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে। যদিও এই বিষয়ে পূর্ব রেলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+