মানুষের পাশে দাঁড়াতে তিনি অধীরের থেকে পিছিয়ে! সোশ্যাল মিডিয়ায় শতাব্দীর চাঞ্চল্যকর 'স্বীকারোক্তি'

দেশ জোড়া দুর্যোগ। নিজের নিজের সামর্থ অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছেন জনপ্রতিনিধিরা। এই মুহুর্তে পরিযায়ীদের ফিরিয়ে আনতে সাংসদদের ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ।

দেশ জোড়া দুর্যোগ। নিজের নিজের সামর্থ অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছেন জনপ্রতিনিধিরা। এই মুহুর্তে পরিযায়ীদের ফিরিয়ে আনতে সাংসদদের ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের নিরিখে সেই কাজে সবার আগে চলছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। যাকে কার্যত স্বীকৃতি দিয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

পরিযায়ীদের সাহায্য করতে তৎপরতা অধীরের

পরিযায়ীদের সাহায্য করতে তৎপরতা অধীরের

কেরল, তামিলনাড়ু কিংবা বিহার পরিযায়ীরা যেখানেই আটকে পড়ুন না কেন সাহায্য চেয়ে ফোন যাচ্ছে অধীর চৌধুরীর কাছে। তাঁদের কাছে যেমন খাবার পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছেন তিনি, ঠিক তেমনই পরিযায়ীদের রাজ্যে ফেরাতে ট্রেন চালানো নিয়ে তদ্বির করতে দেখা গিয়েছে তাঁকে। কোনও সময় তিনি কথা বলছেন রেলমন্ত্রীর সঙ্গে তো কোনও সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। লকডাউনে দিল্লিতে আটকে গেলেও, পরিযায়ীদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

অধীরকে নিয়ে অকপট শতাব্দী

অধীরকে নিয়ে অকপট শতাব্দী

অধীর চৌধুরী যে কাজ পারছেন, সেই কাজ কেন তিনি পারছেন না, তা নিয়ে শতাব্দী রায়ের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এর সত্যতা পরীক্ষা লকরে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।
সেই অডিও ক্লিপে শতাব্দী রায়ের মুখে উঠে এসেছে বিভিন্ন কারণ। তিনি বলেছেন, তাঁর তরফ থেকে এসপি, ডিএমদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ভাল বুদ্ধি দিয়ে অধীর কেন পারছেন, তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। শতাব্দী বলেছেন, অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি তা ছিলেন না। অধীর চৌধুরী লোকসভা বিরোধী নেতা। অধীর যা বলেন, সনিয়া গান্ধী তাই শোনেন বলেও মন্তব্য করেছেন অধীর। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলে তিনি সেই জায়গায় নেই। সুতরাং অধীর যেটা পারবেন, তিনি সেটা পারবেন না।

 একসঙ্গে থাকলেও, বিহারের শ্রমিকরা আগে ফেরায় প্রশ্ন

একসঙ্গে থাকলেও, বিহারের শ্রমিকরা আগে ফেরায় প্রশ্ন

এক পরিযায়ী শ্রমিক বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে ফোন করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁরা যেখানে থাকেন সেখান থেকে ফিরতে একসঙ্গে ৮৫ জনের মতো আবেদন করেছিলেন। এঁদের মধ্যে বিহারের অনেকেই ছিলেন। কিন্তু তাঁদের ফেরার বন্দোবস্ত হলেও, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরার কোনও বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন ও পরিযায়ী শ্রমিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+