নুসরতের 'একাকীত্ব' নিয়ে পোস্ট, নিখিলকে 'আনফলো' ইনস্টাগ্রামে ! জল্পনা তুঙ্গে

বহুদিন ধরেই তৃণমূল সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক কানাঘুষো আসতে শুরু করে প্রকাশ্যে। প্রশ্ন ওঠে নিখিলের সঙ্গে তাহলে কি নুসরতের সম্পর্ক তলানির দিকে? এদিকে, সেই প্রশ্ন আরও উস্কানি পেল নিখিল ও নুসরতের নয়া পদক্ষেপে।

ইনস্টাগ্রামে নুসরত-নিখিল যা করলেন

ইনস্টাগ্রামে নুসরত-নিখিল যা করলেন

ইনস্টাগ্রামে নিখিল ও নুসরত আপাতত একে অপরকে আনফলো করেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশটও ঘুরপাক খাচ্ছে। ফলে দুজনের বিয়েতে ভাঙন নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়ে গিয়েছে।

ভাঙন ও যশকে নিয়ে গুঞ্জন

ভাঙন ও যশকে নিয়ে গুঞ্জন

নুসরত ও তাঁর সহ অভিনেতা যশ দাশগুপ্তের একসঙ্গে রাজস্থান বেড়াতে যাওয়ার গুঞ্জন বহুদিন আগেই ছড়িয়ে পড়ে টলি পাড়ায়। যদিও দুই তারকার কেউই এই নিয়ে না মুখ খুলেছেন, না কোনও ছবি দিয়েছেন। ২০১৯ সালের ১৯ জুন নুসরত নিখিলের বিয়ের পর নুসরত একবার অতিরিক্ত ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তিও হন। যা নিয়েই সেই সময় ব্যাপক গুঞ্জন হয়। এরপর নতুন করে একাধিক ইনস্টাগ্রাম পোস্ট জল্পনা বাড়িয়েছে।

একাকীত্ব নিয়ে নুসরতের ইনস্টাগ্রাম পোস্ট

একাকীত্ব নিয়ে নুসরতের ইনস্টাগ্রাম পোস্ট

এদিকে, ইনস্টাগ্রামে স্টোরিতে একটি পোস্টে নুসরত যে বার্তা দেন, তাতে দাঁড়ায়, 'একজন নারী যে জানে খাবার টেবিলে সে কী নিয়ে এসেছে,তাঁর কোনও দিনই একা খাওয়ার ভয় থাকে না।'

গুঞ্জন তুঙ্গে

গুঞ্জন তুঙ্গে

এদিকে নুসরত ও নিখিল গত কয়েক মাস এক ছাদের তলায় থাকছেন না বলে খবর। এরপর শুক্রবার নুসরত নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিখিলকে আনফলো করে দেন । ফলে জল্পনার মাত্রায় নতুন রসদ যোগ হয়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নুসরত জানিয়েওছেন যে , তাঁর কাজকে নিয়ে যেন মানুষ কথা বলে, তাঁর ব্যক্তিগত জীবন তিনি কারোর সঙ্গে ভাগ করে নেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+